Ajker Patrika

নৈশভোজের পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কয়েকটি ইস্যুতে অগ্রগতির আভাস

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ২২: ৫২
নৈশভোজের পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কয়েকটি ইস্যুতে অগ্রগতির আভাস
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথম যুক্তরাষ্ট্র–ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনার টেবিলে বসেছেন। ছবি: এএফপি

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক শান্তি আলোচনার প্রথম পর্বটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হওয়ার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছিল। বিরতি শেষে দুই পক্ষ আবারও আলোচনার টেবিলে ফিরেছে এবং দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইসলামাবাদ থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাওয়াদ এই তথ্য জানিয়েছেন।

ওসামা জানান, বৈঠকের শুরুতে উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনমনীয় বা ‘ম্যাক্সিমালিস্ট’ অবস্থান গ্রহণ করেছিল। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে ইতিমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ, ইরানের জরুরি প্রয়োজনে জব্দ করা অর্থ অবমুক্ত করা এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে ইতিবাচক আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে।

আলোচনার স্পর্শকাতরতা বিবেচনায় পাকিস্তানি কর্মকর্তারা বর্তমানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা থেকে বিরত রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে তাঁদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা গণমাধ্যমে কোনো মন্তব্য না করেন। পাকিস্তান মূলত নিজেকে কেবল মধ্যস্থতাকারী হিসেবে রাখতে চায় এবং আলোচনার চূড়ান্ত ফলাফলের ওপর নিজের কোনো দায় বা সংশ্লিষ্টতা দেখাতে অনিচ্ছুক।

বিরতিহীন এই কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত কোনো বড় চুক্তির দিকে যায় কি না, তা নিয়ে এখন বিশ্বজুড়ে গভীর আগ্রহ তৈরি হয়েছে। পরবর্তী কয়েক ঘণ্টা এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, আজকের আলোচনা আরও দুই ঘণ্টা চলতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন, আস্তানাপ্রধান নিহত

ঘণ্টায় ২৫০০০ মাইল বেগ, ৫০০০ ডিগ্রি তাপ সহ্য করে যেভাবে নিরাপদে অবতরণ নভোচারীদের

লিভার সুস্থ রাখতে এসব অভ্যাস বাদ দিন

খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠক: শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত