
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে (পানি শোধনাগার) বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে প্ল্যান্টটির সমুদ্র থেকে পানি তোলার পাম্প এবং বিদ্যুতের ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে স্থানীয় ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম খাবার পানির সংকটে পড়েছেন।
আজ শনিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে আনাদোলু এ তথ্য জানিয়েছে।
হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী হামজেহ পোর তাসনিম নিউজকে জানিয়েছেন, উপকূলীয় বুঞ্জি গ্রামে অবস্থিত ওই ডিস্যালিনেশন প্ল্যান্টটিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যুদ্ধবিমান থেকে উপর্যুপরি বোমা হামলা চালায়। এই হামলাকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘প্ল্যান্টটির মূল জলকপাট ও সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে ওই অঞ্চলের পশ্চিমাংশের পানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে এবং অন্তত ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ তীব্র পানি সংকটের মুখে পড়েছেন।’
অবশ্য হামলার পর থেকেই জরুরি উদ্ধারকারী দল ও প্রকৌশলীরা পাইপলাইন মেরামত এবং বিকল্প পাম্প স্থাপনের কাজ শুরু করেছেন। তবে হামলার মাত্রা বেশি হওয়ায় প্ল্যান্টটি চালু হতে সময় লাগতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার হামলা-পাল্টা হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। চলমান এই সামরিক সংঘাত বন্ধে ও দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি অর্জনে গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্পূর্ণ ভেস্তে গেছে। মার্কিন বাহিনী গত সাত রাত ধরে টানা ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার মধ্যে গত রাতে হরমোজগান প্রদেশের একাধিক মহাসড়ক, রেলসেতু ও টানেলও ধ্বংস করা হয়েছে।
এই হামলার ‘উপযুক্ত জবাব’ হিসেবে ইরানও কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর পাল্টা ড্রোন হামলা চালিয়েছে। ইরানের এই পাল্টা হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধনকেন্দ্রেও আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।

সৌদি আরব ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম আবারও শুরু করেছে। মঙ্গলবারই (২২ সেপ্টেম্বর) দেশটির লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি পুনরায় শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছে।
১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত দিয়েছে ইরান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে কয়েক দিনের মধ্যেই উপসাগরীয় দেশগুলোর জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে ইরানের। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
মাত্র ছয় বছর বয়সেই রুবিকস কিউব সমাধানে বিশ্ব রেকর্ড গড়েছে চীনের এক শিশু। লিয়ান ইউনঝি নামের মেয়েটি তিন দিনের ব্যবধানে দুটি প্রতিযোগিতায় ৩ ×৩ × ৩ রুবিকস কিউব সমাধানে নারীদের বিশ্ব রেকর্ড ভেঙেছে।
৪ ঘণ্টা আগে