
মাত্র ছয় বছর বয়সেই রুবিকস কিউব সমাধানে বিশ্ব রেকর্ড গড়েছে চীনের এক শিশু। লিয়ান ইউনঝি নামের মেয়েটি তিন দিনের ব্যবধানে দুটি প্রতিযোগিতায় ৩ ×৩ × ৩ রুবিকস কিউব সমাধানে নারীদের বিশ্ব রেকর্ড ভেঙেছে।
চীনের সিচুয়ান প্রদেশের চেংদুর বাসিন্দা ইউনঝি প্রথমে উহানে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় পাঁচবার কিউব সমাধান করে গড়ে ৪ দশমিক ৫২ সেকেন্ড সময় নেয়। এরপর গুয়াংজুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেই সময় আরও কমিয়ে গড়ে ৪ দশমিক ২৭ সেকেন্ডে পাঁচটি কিউব সমাধান করে। এর ফলে বিশ্বের একমাত্র নারী ‘কিউবার’ হিসেবে তার গড় সময় ৪ দশমিক ৫ সেকেন্ডের নিচে নেমে এসেছে।
ইউনঝি গত এক বছরে প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা রুবিকস কিউব অনুশীলন করেছে। এ সময়ে সে শিখেছে ১ হাজার ৩০০ টিরও বেশি কিউব অ্যালগরিদম। বিশ্ব কিউব অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চীনের বিভিন্ন স্থানে সে এখন পর্যন্ত ৩৩টি প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং তার রয়েছে ৫৬৯টি স্বীকৃত সমাধান।
৩ ×৩ × ৩ কিউব একবার সমাধানের ক্ষেত্রে ইউনঝির ব্যক্তিগত সেরা সময় ৩ দশমিক ৫৪ সেকেন্ড। আর ২ ×২ × ২ কিউব সমাধানে তার সেরা সময় ২ দশমিক ১৫ সেকেন্ড।
ইউনঝির মা লিন ইয়াংসি জানান, নাচ ও সংগীতের পাশাপাশি একটি অতিরিক্ত ক্লাসে অংশ নেওয়ার সময় মেয়েটির রুবিকস কিউবের সঙ্গে পরিচয় হয়। পরে ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, এই খেলা শিশুর মনোযোগ, স্মৃতিশক্তি, যৌক্তিক চিন্তা ও স্থানিক ধারণা বিকাশে সহায়ক।
ইউনঝির মা বলেন, রুবিকস কিউব সমাধান শুধু সূত্র মুখস্থ করার বিষয় নয়; বরং যুক্তি প্রয়োগ করে সবচেয়ে কার্যকর সমাধান খুঁজে বের করার বিষয়।
এর আগে ২০২৩ সালে ছয় বছর বয়সে কিউব সমাধানে নারীদের গড় সময়ের রেকর্ড গড়েছিল কিশিয়ান কাও। তার গড় সময় ছিল ৫ দশমিক ৯৭ সেকেন্ড। ২০২৬ সালের মে মাসে তিনি ৪ দশমিক ৯৮ সেকেন্ডের গড় সময়ও অর্জন করেছিলেন।

ব্রিটেনের রাজপরিবারের জীবনকে ক্রমেই অসহনীয় মনে করছিলেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা। তাই গোপন প্রেমিক পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হৃদ্রোগ বিশেষজ্ঞ ড. হাসনাত খানের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় গিয়ে নতুন ও অপেক্ষাকৃত সাধারণ জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন তিনি।
৪২ মিনিট আগে
ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একসময় নিজেই নিজের সক্ষমতা বাড়াতে পারে এবং মানব নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। এমন আশঙ্কার মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই বিষয়ে অবহিত করবেন বিশ্বের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা।
২ ঘণ্টা আগে
কান্ট্রি মিউজিকের কিংবদন্তি শিল্পী ডলি পার্টনের উত্তরাধিকার ও ব্যবসায়িক সাম্রাজ্য ঘিরে দেখা দিয়েছে আইনি বিরোধ। পার্টনের সম্পত্তি ও ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান “শি’জ অ্যালাইভ’’ (She’s Alive) তাঁর ভাতিজা ব্রায়ান সিভারের বিরুদ্ধে সহিংসতার হুমকি এবং পার্টনের ভাবমূর্তি ও ব্যবসায়িক উত্তরাধিকার ধ্বংসের
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকায় একটি বাড়িতে ঢুকে গুলির ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে দেশটির ডারবান শহরের কাছে কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে ঢুকে গুলি চালায় কয়েকজন বন্দুকধারী।
৩ ঘণ্টা আগে