
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে দ্য ওয়্যার কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত সরকারের তথ্যপ্রযুক্তি আইন-২০০০–এর অধীনে ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আদেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা তাদের ওয়েবসাইট ব্লক করেছে।
নিজেদের এক্স হ্যান্ডেলে সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ এনে ‘দ্য ওয়্যার’ দাবি করেছে, ভারত সরকার সারা দেশে তাদের ওয়েবসাইটের অ্যাকসেস ব্লক করে দিয়েছে। এটিকে তারা ‘প্রকাশ্য সেন্সরশিপ’ হিসেবে অভিহিত করেছে।
পাঠকদের উদ্দেশে দেওয়া ওই বিবৃতিতে ‘দ্য ওয়্যার’ বলেছে, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে নানান কথা বললেও তারা জানতে পেরেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশক্রমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
‘দ্য ওয়্যার’ সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এটিকে ভারতের সংকটময় সময়ে ‘প্রকাশ্য সেন্সরশিপ’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, ‘ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বস্তুনিষ্ঠ, সত্য, সুষ্ঠু সংবাদ ও তথ্য সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এই সংকটময় সময়েও আমাদের বিরুদ্ধ সরকারের এমন পদক্ষেপ সংবাদপত্রের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দ্য ওয়্যার’ সরকারের এই স্বেচ্ছাচারী ও ভিত্তিহীন পদক্ষেপকে চ্যালেঞ্জ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ১০ বছর ধরে দ্য ওয়্যার তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য পাঠকদের সমর্থনের ওপর নির্ভর করেছে। প্রতিষ্ঠানটির আশা, তাদের এমন সময়ে পাঠকেরা সঙ্গে থাকবেন।
সত্য ও নির্ভুল সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে দ্য ওয়্যার তাদের অবস্থান তুলে ধরে বলেছে, ‘এই অবস্থান থেকে আমাদের নিবৃত্ত করা যাবে না। সত্যমেব জয়তে।’
এদিকে সাম্প্রতিক ভারত–পাকিস্তান দ্বন্দ্বের উত্তেজনায় দেশটির সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে কমপক্ষে ৮ হাজার অ্যাকাউন্ট ব্লক করতে বলা হয়েছে। এই প্রসঙ্গে এক্স জানিয়েছে, তারা ভারতের আইন মেনে চলবে এবং সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী ভারতে এই অ্যাকাউন্টগুলো ব্লক করা হবে। ভারতে ব্লক করা অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে মাকতুব মিডিয়া, ফ্রি প্রেস কাশ্মীর ও দ্য কাশ্মীরিয়াতের মতো সংবাদমাধ্যম।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৫ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৮ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৮ ঘণ্টা আগে