
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানো উচিত। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিধর এ দুই প্রতিবেশীকে ‘থামাতে পারবে না’ এবং তাদের মধ্যে যুদ্ধ ‘আমাদের বিষয় নয়’। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমরা চাই এই পরিস্থিতি দ্রুততম সময়ে প্রশমিত হোক।’ তিনি আরও বলেন, ‘তবে আমরা এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারব না।’
ভ্যান্স বলেন, ‘আমরা যা করতে পারি, তা হলো—এই দেশগুলোকে কিছুটা উত্তেজনা কমাতে উৎসাহিত করা। কিন্তু আমরা এমন কোনো যুদ্ধের মাঝে জড়াব না, যা মৌলিকভাবে আমাদের বিষয় নয় এবং যা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত নয়।’
চীনকে মোকাবিলার লক্ষ্যে ভারত ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যদিকে, ২০২১ সালে প্রতিবেশী আফগানিস্তান থেকে ওয়াশিংটনের সেনা প্রত্যাহারের পরও পাকিস্তান যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবে রয়ে গেছে। যদিও পাকিস্তানের গুরুত্ব কিছুটা কমেছে।
বিশ্লেষক ও কিছু সাবেক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধে কূটনৈতিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কারণে ওয়াশিংটন হয়তো ভারত ও পাকিস্তানকে তাদের উত্তেজনার প্রাথমিক পর্যায়ে নিজেদের মতো ছেড়ে দেবে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে সরাসরি তেমন চাপ না-ও থাকতে পারে।
পাকিস্তান ও ভারত একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ এনেছে। গতকাল বৃহস্পতিবার বড় ধরনের সংঘর্ষের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আরও প্রতিশোধ ‘ক্রমশ নিশ্চিত হয়ে উঠছে।’ দুই দিন ধরে চলা এই লড়াইয়ে প্রায় ৪৮ জন নিহত হয়েছে।
কয়েক দশকের পুরোনো ভারত-পাকিস্তান বৈরিতায় সর্বশেষ এই উত্তেজনা ২২ এপ্রিল নতুন করে শুরু হয়। সেদিন সন্ত্রাসীরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ জনকে হত্যা করে। নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে। তবে ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
ভ্যান্স বৃহস্পতিবার বলেন, ‘আমাদের আশা, প্রত্যাশা হলো যে এটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে মোড় নেবে না। অথবা ঈশ্বর না করুন, কোনো পারমাণবিক সংঘাতের দিকে যাবে না।’ সাম্প্রতিক দিনগুলোতে ওয়াশিংটন উভয় দেশের সঙ্গেই নিয়মিত আলোচনা করেছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এ সময় তিনি তাদের উত্তেজনা কমাতে এবং সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমবর্ধমান উত্তেজনাকে ‘লজ্জাজনক’ বলেছেন। গত বুধবার তিনি বলেন, তিনি আশা করেন, দুটি দেশ ‘যেমন কুকুর তেমন মুগুর’ নীতি ছেড়ে এখন থামবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট উভয় দেশকে ‘দায়িত্বশীল সমাধানের’ জন্য কাজ করার আহ্বান জানিয়েছে।

ইরানে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে একটি হৃদয়বিদারক ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। ছবিতে দেখা যায়, সারি সারি নতুন খোঁড়া কবর—একটি ছোট শহরের কবরস্থানে শতাধিক স্কুলছাত্রীর দাফনের প্রস্তুতি চলছে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় নিহত এসব কিশোরীর জন্যই খোঁড়া হয়েছে এই কবরগুলো।
১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভা কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। আসনটিতে পেশায় পরিচারিকা এক নারীকে প্রার্থী করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এমনকি সদ্য প্রকাশিত ভোটার তালিকায় ওই নারী এখনো ভোটারই হননি। তালিকায় তাঁর নাম কলিতা মাজির পাশে লেখা...
২ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির মস্কোতে চিকিৎসা নেওয়ার দাবি অস্বীকার করেছেন রাশিয়ায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কাজেম জালালি।
৩ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশটিতে অবৈধভাবে আনা শতাধিক স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইস জব্দ করার দাবি করেছে। কর্তৃপক্ষের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাধ্যমে এসব স্টারলিংক টার্মিনাল দেশে পাচার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে