Ajker Patrika

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৫ মে ২০২৬, ১৭: ৩৫
হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুটিকে খাওয়াচ্ছেন তার স্বজন। গতকাল রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৬ ও নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২২৪ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৭ জন ও নিশ্চিত হাম রোগী ৯৭ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

হাম ও হামের উপসর্গে ঢাকায় সাত, রাজশাহীতে দুই, সিলেটে তিন, বরিশালে দুই, চট্টগ্রামে দুই ও ময়মনসিংহে একজন মারা গেছে। এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৪৫ শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৫৮ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৪ হাজার ৯৪০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৭ হাজার ৬১৯ শিশু বাড়ি ফিরেছে। অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৭১৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত