ঈদ মানেই বিশেষ কিছু; হরেক রকম রান্না, দাওয়াত ও উৎসবের আমেজ। এক মাস রোজা রেখে যখন ঈদ আসে, তখন খাবার নিয়ন্ত্রণ করা একটু কঠিনই হয়ে পড়ে। এ সময় ডায়াবেটিসের রোগীরা তাঁদের খাবার কীভাবে নিয়ন্ত্রণ করবেন, সেটা বেশ ভাবনার বিষয়।
খাবারদাবার
রমজানের আগে ডায়াবেটিসের রোগীরা যে ডায়েট চার্ট ফলো করছিলেন বা যত কিলোক্যালরি খাবার গ্রহণ করছিলেন, রমজানের পরে অর্থাৎ ঈদেও তত কিলোক্যালরি খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। ভাত বা শর্করাজাতীয় খাবার একটু কম করে খেতে হবে। ভাতে প্রচুর পরিমাণে পরিশোধিত স্টার্চ বা শর্করা থাকে এবং এতে ফাইবার বা আঁশের পরিমাণ একেবারেই কম থাকে। তাই ভাত রক্তে শর্করার পরিমাণ খুব দ্রুত বাড়ায় বলে ভাত কম খেয়ে যেসব খাবারে ফাইবার তথা আঁশ বেশি থাকে, সেগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। যেমন লাল আটার রুটি, চিড়া, ভুট্টা—এগুলো ভাতের বিকল্প হিসেবে খাওয়া যায়।
মিষ্টি খেতে চাইলে কী করবেন
ঈদে মিষ্টিজাতীয় খাবার খেতে মন চাইতেই পারে। সে ক্ষেত্রে কম মিষ্টি দিয়ে তৈরি খাবারগুলো খাওয়া যেতে পারে। প্রয়োজনে বিকল্প চিনি বা আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে সেমাই, পায়েস রান্না করে খাওয়া যেতে পারে। এগুলোতে মিষ্টির স্বাদ পাবেন, কিন্তু ব্লাড সুগার বাড়বে না।
খাবার খাওয়া শেষ তো উঠে পড়ুন
ডায়াবেটিসের রোগীদের উচিত খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই টেবিল থেকে উঠে যাওয়া। অন্যদের সঙ্গে বসে গল্প করতে থাকলে অন্যদের অনুরোধে কিংবা নিজের ইচ্ছায় বেশি খাওয়া হয়ে যাবে। তাই খাওয়া শেষ তো টেবিল থেকে উঠে পড়ুন।
খাওয়া শেষ করেই শুয়ে পড়বেন না
রাতের খাবার যথাসম্ভব আগে খাওয়ার চেষ্টা করুন। খাবার খেয়েই শুয়ে পড়া ঠিক নয়। প্রয়োজনে খাবার খেয়ে ঘরের মধ্যে ১০ মিনিট পায়চারি করা উচিত। এতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা
ডায়াবেটিসের রোগীদের উচিত তিন দিন পর পর গ্লুকোমিটার মেশিন দিয়ে চার বেলা ব্লাড সুগার পরীক্ষা করে খাতায় লিখে রাখা। সকালেখালি পেটে, সকালের খাবারের দুই ঘণ্টা পর, দুপুরের খাবারের দুই ঘণ্টা পর, রাতে খাবার খাওয়ার দুই ঘণ্টা পর ব্লাড সুগার মেপে নিতে পারেন।
যেহেতু রমজানে অনিচ্ছা সত্ত্বেও চিনি দিয়ে শরবত, মিষ্টি ফল, যেমন খেজুর, মাল্টা, কলা খাওয়া হয়ে যায়, তাই রমজানের পর ডায়াবেটিসের রোগীদের রুটিন পরীক্ষাগুলো করে ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।শাকসবজি ও সবুজ ফল বেশি করে খানঈদের মধ্যে খাবার শুরু করুন শাকসবজি দিয়ে। এ-জাতীয় খাবার ক্ষুধা কমাবে এবং ব্লাড সুগার বাড়াবে না। শাক ও সবজিতে যেমন আঁশ বেশি থাকে, তেমনি ক্যালরি বা শর্করা কম থাকে। বিকেলের নাশতায় সবুজ ফল, যেমন সবুজ আপেল, পেয়ারা, নাশপাতি খেতে পারেন।
ডায়াবেটিস বেড়ে যাওয়ার লক্ষণ
টিপস
ডায়াবেটিসের রোগীরা সব খাবারই খেতে পারবেন। তবে খেতে হবে পরিমাণমতো।
লেখক: হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

চা বা কফির মতো পানীয় নিয়মিত অতিরিক্ত গরম অবস্থায় পান করলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে বলে যুক্তরাজ্যের এক গবেষণায় উঠে এসেছে। এ ধরনের ক্যানসারকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ইসোফেজিয়াল ক্যানসার বলা হয়।
১ ঘণ্টা আগে
হাম বাংলাদেশে নতুন কোনো রোগ নয়। স্বাধীনতার পর থেকে দেশে হামের সংক্রমণ এবং এই রোগে কমবেশি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অন্তত গত পাঁচ দশকের হিসাব ছাড়িয়ে গেছে। হিসাব নথিভুক্ত করার পর থেকে গত সাড়ে ৫ মাসে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর...
৮ ঘণ্টা আগে
ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। ৫০ শয্যার ‘ডেঙ্গু কর্নার’ পূরণ হয়ে গতকাল মঙ্গলবার ভর্তি ছিল ৬০ জন। তাই নতুন ডেঙ্গু রোগী এলে তাদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু আগের কোনো রোগী ছাড়পত্র পেলে তার বেডে নতুন রোগী ভর্তি করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
১৭ ঘণ্টা আগে