Ajker Patrika

হামের প্রাদুর্ভাবে মৃত্যু বেড়ে ৭৪৭

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হামের প্রাদুর্ভাবে মৃত্যু বেড়ে ৭৪৭
ছবি: আজকের পত্রিকা

সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫৪ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৩ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪৭ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮১৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন। সর্বশেষ নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১২৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১৯৮ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

সরকারের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৮ হাজার ৪১৯ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে যে দুইজন মারা গেছে, তাদের একজন ঢাকা বিভাগের। আরেকজন সিলেট বিভাগের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত