ওজন ঠিক রাখাতে বা সুস্থ থাকার জন্য উচ্চ ক্যালরিসমৃদ্ধ খাবার খাওয়া কোনোভাবেই কাম্য নয়। কাজেই কম খেয়ে পেট ভরাতে বিকল্প খাবার হিসেবে টেবিলে যোগ করতে হবে বিভিন্ন ধরনের সালাদ।
সালাদ খাদ্য আঁশের ভালো উৎস। দ্রুত খাবার হজমে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, বাড়তি ওজন কমাতে, বয়সের ছাপ কমাতে সাহায্য করে বিভিন্ন ফল ও সবজির সালাদ। সালাদ কম ক্যালরিযুক্ত হওয়ায় তা সব বেলার খাবারে যুক্ত করা যায়। তবে নাশতা আর দুপুরের খাবারে সালাদ রাখা ভালো।
কম ক্যালরি, কম চর্বি এবং পানিযুক্ত ফল ও সবজি, যেমন শসা, টমেটো, কর্ন, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, তরমুজ, ক্যাপসিকাম, আপেল, কাঁচা আম, স্ট্রবেরি, সবুজ আপেল, ধনেপাতা, লেটুসপাতা ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা যায়।
এসব সালাদে আঁশ ছাড়াও অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়, যা ডিটক্সিফিকেশনের কাজ করে, ওজন নিয়ন্ত্রণ আর চর্বি কমাতে সাহায্য করে। খাওয়ার আগে সালাদ খেয়ে নিলে পেট ভরা থাকে, ভারী খাবার কম খাওয়া হয়।
বিভিন্ন ধরনের সালাদ
লেখক: ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল

ধূমপান অসুস্থতা ও অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ। তবুও দেখা যায়, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের পারকিনসন্স রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় অর্ধেক কম। কিছু গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা। বিশ্লেষণধর্মী সংবাদের প্ল্যাটফর্ম দ্য কনভারসেশন...
২ ঘণ্টা আগে
দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। আজ বুধবার ডেঙ্গু বিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
১৯ ঘণ্টা আগে
গর্ভে থাকা শিশুর ফুসফুসে তৈরি হওয়া বড় টিউমার অস্ত্রোপচার ছাড়াই ছোট করে দেওয়ার নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন চীনের চিকিৎসকেরা। গর্ভস্থ শিশুর ‘কনজেনিটাল পালমোনারি এয়ারওয়ে ম্যালফরমেশন’ (সিপিএএম) চিকিৎসায় মাইক্রোওয়েভ অ্যাবলেশন পদ্ধতির প্রথম সফল প্রয়োগ হিসেবে ঘটনাটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
১৯ ঘণ্টা আগে
রাশিয়ায় প্লেগ ও বিপজ্জনক জীবাণু নিয়ে গবেষণারত একটি প্রতিষ্ঠানের ২৮ বছর বয়সী এক নারী গবেষকের নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে। তাঁর অসুস্থতার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় সাইবেরিয়ার ইরকুটস্ক রিসার্চ অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটের আরও কয়েকজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
২ দিন আগে