দাদি-নানিরা বলেন, গলায় মাছের কাঁটা আটকে গেলে বিড়ালের পা ধরলে নাকি কাঁটা বের হয়ে আসে! আমরা সবাই জানি, এটা একটা দুষ্টুমি। কিন্তু গলায় কাঁটা বেঁধাটা মোটেও হালকাভাবে নেওয়া যায় না। তাই কাঁটা বিঁধলে আসলে কোন পদ্ধতিতে সহজে ও নিরাপদে সেটা বের করে ফেলা সম্ভব, সে-সম্পর্কে জানতে হবে। আবার এমন কিছু পদ্ধতিও আছে যা প্রচলিত হলেও ঠিক নয়।
মাছের কাঁটা সাধারণত গলার টনসিলে আটকায়। মাছের কাঁটা গলায় আটকালে প্রথমে আয়নার সামনে গিয়ে বড় হাঁ করে কাঁটার অবস্থান দেখার চেষ্টা করতে হবে। যদি কাঁটাটা দেখা যায়, তাহলে চেষ্টা করতে হবে, সেটা নিজের হাতে বের করার। এভাবে না হলে জোরে কাশি দিয়ে কিংবা মুখে জোরে জোরে শব্দ করে কাঁটা বের করার চেষ্টা করতে হবে।
অনেকেই গলায় কাঁটা আটকালে শুকনো ভাত বা কলা খেতে কিংবা গলায় চাপ দিতে বলে থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটা ভুল পদ্ধতি। গলায় কাঁটা বিঁধলে সঙ্গে সঙ্গে কোনো কিছু গেলা ও খাওয়া বন্ধ করতে হবে।
গলায় কাঁটা বিঁধলে পানি দিয়ে বারবার গড়গড়া করতে হবে। গড়গড়ার সঙ্গেই সেটি বের হয়ে আসার সম্ভাবনা বেশি থাকে।
কাঁটা মাংসের ভেতরে ঢুকে গেলে চিন্তার কোনো কারণ নেই। মানবদেহের ইমিউন সিস্টেম কাঁটা ধ্বংস করে ফেলে।

আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে চলতি অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গুরুত্বপূর্ণ খাতটিতে এই বড় বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্যবিদেরা। সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে এ বরাদ্দ বৃদ্ধির কথা বলছে।
৫ ঘণ্টা আগে
চিকিৎসক সূত্রে জানা গেছে, সুকোমল বড়ুয়া বেশ কিছুদিন ধরে স্পাইন ও হাতের মারাত্মক জটিলতায় ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। এই শিক্ষাবিদের অস্ত্রোপচারের মূল দায়িত্ব দেওয়া হয় অর্থো-সার্জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড...
৯ ঘণ্টা আগে
দেশের ঔষধ খাতের উন্নয়ন, জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীকে সভাপতি করে ২২ সদস্যের এ পরিষদ গঠন করা হয়েছে...
১১ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৬৫ জন। তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৪ জন।
১৩ ঘণ্টা আগে