Ajker Patrika

সুকমল বড়ুয়ার শরীরে সফল অস্ত্রোপচার ডা. মেহেদীর

আজকের পত্রিকা ডেস্ক­
সুকমল বড়ুয়ার শরীরে সফল অস্ত্রোপচার ডা. মেহেদীর
হাসপাতালে সুকমল বড়ুয়ার সঙ্গে ডা. মাহবুব হোসেন মেহেদী। ছবি: সংগৃহীত

একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. সুকমল বড়ুয়ার শরীরে জরুরি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারটি করেন অর্থোপেডিক, ট্রমা, স্পাইন ও আর্থ্রোপ্লাস্টি সার্জন ডা. মো. মাহবুব হোসেন মেহেদী।

চিকিৎসক সূত্রে জানা গেছে, সুকমল বড়ুয়া বেশ কিছুদিন ধরে স্পাইন ও হাতের মারাত্মক জটিলতায় ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। এই শিক্ষাবিদের অস্ত্রোপচারের মূল দায়িত্ব দেওয়া হয় অর্থো-সার্জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. মাহবুব হোসেন মেহেদীকে। চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ এই চিকিৎসক অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেন।

বর্তমানে সুকমল বড়ুয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত