খাদ্যাভ্যাস শুধু শারীরিক সুস্থতার জন্যই নয়, মানসিক ও আবেগীয় স্বাস্থ্যের জন্যও খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘নিউট্রিশনাল সাইকিয়াট্রি’ বা পুষ্টি মনস্তত্ত্বের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে খাবারের সঙ্গে মনমেজাজের সরাসরি সম্পর্ক রয়েছে। আমাদের পরিপাকতন্ত্রের সঙ্গে মস্তিষ্কের এক নিবিড় যোগাযোগ রয়েছে। একে ‘গাট-ব্রেইন অ্যাক্সিস’ বলা হয়। গাটে কোটি কোটি উপকারী অণুজীব থাকে, যা মস্তিষ্কের মুড, ঘুম ও আবেগ নিয়ন্ত্রণকারী নিউরোট্রান্সমিটার তৈরিতে ভূমিকা রাখে। তাই এটিকে বলা হয় শরীরের ‘দ্বিতীয় মস্তিষ্ক’। স্বাস্থ্যকর খাবার এই অণুজীবগুলোকে ভালো রাখে, যা পরোক্ষভাবে মানসিক চাপ কমিয়ে আনে।
মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য নিউট্রিয়েন্ট-সমৃদ্ধ সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়া উচিত। গবেষকেরা ‘মেডিটেরেনিয়ান ডায়েট’ বা ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস অনুসরণের পরামর্শ দেন। এই খাদ্যাভ্যাস বিষণ্নতার ঝুঁকি অন্তত ১০ শতাংশ পর্যন্ত কমে। ফলমূল, শাকসবজি ও পূর্ণাঙ্গ পুষ্টিকর খাবার বেশি খেলে মানসিক চাপ কমে এবং মেজাজ ভালো থাকে।
ফলমূল, শাকসবজি, মাছ, বাদাম, শিমজাতীয় খাবার, অলিভ অয়েল, দুগ্ধজাত পণ্য এবং ফারমেন্টেড বা গাঁজানো খাবার।

জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, শরীর ব্যথা ও দুর্বলতা—আবহাওয়া পরিবর্তনের সঙ্গে এসব উপসর্গে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে সাধারণ সর্দি-কাশি মনে হলেও এর পেছনে থাকতে পারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। দেশে শ্বাসতন্ত্রের বিভিন্ন ভাইরাসের সংক্রমণ নিয়ে নিয়মিত নজরদারি চলছে।
৩৯ মিনিট আগে
রোদ-বৃষ্টির খামখেয়ালি এই শরৎ ঋতুতে সাধারণ উপসর্গ ভেবে কোনো অসুস্থতাকে অবহেলা করা উচিত নয়। স্যাঁতসেঁতে আবহাওয়া, বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং দূষিত পানি এই সময়ে নানা জীবাণুর আদর্শ প্রজননক্ষেত্র হয়ে ওঠে।
১ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও আতঙ্ক। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রক্তে প্লাটিলেট কমে যাওয়া নিয়ে স্বজনদের চিন্তার শেষ থাকে না। সোশ্যাল মিডিয়া ও লোকমুখে চলতে থাকে নানান পরামর্শ—ড্রাগন ফল, পেঁপে পাতার রস কিংবা অমুক ভেষজ খেলে নাকি প্লাটিলেট বেড়ে যাবে।
২ ঘণ্টা আগে
গোলমরিচ শুধু রান্নার স্বাদ বাড়ানোর মসলা নয়। এটি এর স্বাস্থ্যগুণ ও ঔষধি বৈশিষ্ট্যের জন্য প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী উপাদান পাইপারিন শরীর সুস্থ রাখতে নানাভাবে সাহায্য করে।
২ ঘণ্টা আগে