Ajker Patrika

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৭: ২৫
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৫০ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫, চট্টগ্রাম বিভাগে ৩১, ঢাকা বিভাগে ৩১, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩, ঢাকা উত্তর সিটিতে ৪৪, খুলনা বিভাগে ৭০, ময়মনসিংহ বিভাগে ১৭, রাজশাহী বিভাগে চার, রংপুর বিভাগে এক ও সিলেট বিভাগে চারজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন মারা গেছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৫ জন মারা গেছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৩ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে—১৩ জন। আর জানুয়ারিতে দুই, ফ্রেবুয়ারিতে দুই ও মে মাসে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭ হাজার ৫৭০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত