প্রজননের দৃষ্টিভঙ্গিতে নারী জীবন তিনটি পর্বে ভাগ করা যায়:
শৈশব পর্ব
শৈশব থেকে বয়ঃসন্ধিক্ষণে মাসিক শুরু হওয়া পর্যন্ত একজন মেয়ের নারীসুলভ বৈশিষ্ট্য থাকে না। এরপর ধীরে ধীরে তার শারীরিক ও মানসিক পরিবর্তন শুরু হয়। জীবনে প্রথম ঋতুস্রাব হওয়ার গড় বয়স ১৩ বছর।
ঋতুস্রাব পর্ব
সাধারণত ১৪ থেকে ৪৬ বছর বয়স পর্যন্ত নারী প্রজননক্ষম থাকেন এবং নিয়মিত রজঃস্রাব হয়।
মেনোপজ
মাসিক যখন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সে নারীদের মেনোপজ হয়।
কোনো নারীর এই বয়সে পুরোপুরি এক বছর ঋতুস্রাব বন্ধ থাকলে তাঁর মেনোপজ হয়েছে বলে ধরে নেওয়া হয়। তবে কোনো কারণে অপারেশনের মাধ্যমে জরায়ু কেটে ফেলে দিলেও স্থায়ীভাবে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। একে বলে সার্জিক্যাল মেনোপজ।
নারীর প্রজননতন্ত্রে জরায়ুর দুই পাশে দুটো ডিম্বাশয় থাকে। ডিম্বাশয়ের প্রধান দুটো কাজ হচ্ছে ডিম্বাণু নিঃসরণ ও হরমোন তৈরি করা। বিভিন্ন হরমোনের মধ্যে ইস্ট্রোজেন হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাধারণত চল্লিশ বছর বয়সের পর থেকে ডিম্বাশয়ের কার্যক্ষমতা কমতে থাকে। ফলে নারীদেহে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণও কমতে থাকে। ফলে মেনোপজের আশপাশে বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা যায়।
উপসর্গ
সব নারীরই যে উপসর্গগুলো দেখা যাবে, তা নয়। তবে সাধারণত মেনোপজের কিছু উপসর্গ থাকে।
হট ফ্ল্যাশ: মাঝে মাঝে হঠাৎ করে শরীরে, বিশেষ করে মুখমণ্ডলে গরম ভাপের অনুভূতি হওয়া। এরপর সারা শরীরে প্রচণ্ড ঘাম হয়ে শীতল হয়ে যাওয়া। অনেকে এর পাশাপাশি শারীরিক অবসন্নতা, দুর্বলতা বোধ করে, এমনকি কারও বুক ধড়ফড় করে।
জননপথ শুষ্ক হওয়া: নারীর জননপথ স্বাভাবিকভাবে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে আর্দ্র থাকে। মেনোপজ হলে জননপথ শুষ্ক হয়ে যায়, ফলে অল্প আঘাতে রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা থাকে। এতে জননপথে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। যৌন মিলনে ব্যথা অনুভূত হতে পারে।
প্রস্রাবজনিত সমস্যা: প্রস্রাবের থলিতে সংক্রমণ, বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাবের সময় ব্যথা, প্রস্রাব অল্প সময় ধরে রাখতে পারা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।
যৌন ইচ্ছা কমে যাওয়া: জননপথের শুষ্কতা ও মানসিক অবস্থা পরিবর্তনের প্রভাবে যৌন ইচ্ছা কমে যেতে পারে।
ত্বক ও চুলের পরিবর্তন: ত্বক পাতলা হওয়া, ত্বকের প্রসারণ ক্ষমতা কমা, মাথার চুল কমা, মুখমণ্ডলে, বিশেষ করে ওপরের ঠোঁটে চুল গজানো।
মানসিক পরিবর্তন: এ সময় নারীদের মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। এ ছাড়া ঘুম কমে যাওয়া, উদ্বিগ্নতা, হতাশা, স্মৃতি ভ্রষ্টতা এবং মনোযোগহীনতাও হতে পারে।
হাড় নরম ও দুর্বল হওয়া: এ সময় শরীরের হাড় নরম বা দুর্বল হয়ে যায়। ফলে সামান্য আঘাতে হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।
হৃদ্রোগের ঝুঁকি বাড়া: হরমোনের ভারসাম্যহীনতা, উদ্বিগ্নতা, হতাশা ইত্যাদি কারণে এ সময় হৃদ্রোগের ঝুঁকি বেড়ে যায়।
খাদ্যে অরুচি বা অতিরিক্ত খাওয়া: এ সময় খাদ্যে অরুচি অথবা খাওয়ার ইচ্ছে বেড়ে যেতে পারে। কখনো কখনো বদহজম বা কোষ্ঠকাঠিন্য হতে পারে।
করণীয়
মেনোপজকালীন উপসর্গগুলোর ধরন এবং তীব্রতা নির্ভর করে নারীর শারীরিক, মানসিক, সামাজিক অবস্থা ও আবেগপ্রবণতার ওপর।
সাধারণ উপশম
নারীকে বোঝাতে হবে যে মেনোপজ নারী জীবনের পর্ব পরিবর্তনের একটি ধাপ। এটা সব নারীর জীবনেই ঘটে থাকে। সুতরাং এই প্রাকৃতিক পরিবর্তনকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।
স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে।
ওষুধ
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হরমোন, হাড়ের ক্ষয়রোধ করে এমন ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিন ডি ট্যাবলেট, ভিটামিন বি, ই ও সি খেতে হবে।
নারী জীবনের এক-তৃতীয়াংশ সময় কাটে ইস্ট্রোজেন হরমোনবিহীন নানা ঘাত-প্রতিঘাতে। মেনোপজে শুধু চিকিৎসকের পরামর্শই যথেষ্ট নয়। এগিয়ে আসতে হবে পরিবারের সবাইকে।
লেখক: ডা. বিলকিস বেগম চৌধুরী, সহযোগী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ২৪৪ জন। একই সময়ে ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
৯ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩০৬ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে
কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে তা প্রত্যাশিত সুফল না এনে বরং অনাকাঙ্ক্ষিত ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এই ধরনের নীতিমালা সমস্যার মূল কারণ সমাধান না করে তরুণদের আরও কঠিনভাবে পর্যবেক্ষণযোগ্য অনলাইন প্ল্যাটফর্মে ঠেলে দিতে পারে।
১ দিন আগে
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৮৪ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে