Ajker Patrika

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৫০

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ জুলাই ২০২৬, ২০: ০১
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৫০
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত প্রায় চার মাসে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৫০ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৯০১ জনের। সর্বশেষ মারা যাওয়া তিনজন ঢাকা, সিলেট ও বরিশালের হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সরকারের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৫৭ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৭৫০।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে রাজশাহী বিভাগ, সেখানে মারা গেছে ৮৯ জন। এ ছাড়া সিলেটে ৮৮, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪২, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ৩১১ জন। আর রাজশাহীতে ১৭, সিলেটে ৬৫, চট্টগ্রামে ১৯০, বরিশালে ১১০, ময়মনসিংহে ৫২, খুলনায় ৪৬ ও রংপুরে ৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯২ হাজার ৮৩১ জনে; যার মধ্যে ৮৯ হাজার ২৩৪ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে হাম উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৩২৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত