স্বাস্থ্যে বাজেট অপ্রতুল হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা। তিনি বলেছেন, ‘আশা করছি গতবারের তুলনায় বাজেট ভালো হবে। বাজেট অপ্রতুল মনে হয় কারণ-আমাদের এক শ শয্যার হাসপাতালে দুই শতাধিক রোগী চিকিৎসা নেয়। সব হাসপাতালেই শয্যা সংখ্যার দ্বিগুণ রোগীর চিকিৎসা দিতে হয়। সেই হিসেবে কিছুটা অপ্রতুল হলেও, যে কোনো প্রয়োজনে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় অর্থের সংস্থান করেন।’
আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক ফ্যাটি লিভার দিবস উপলক্ষে দৈনিক দেশ রূপান্তরের সেমিনার কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ফ্যাটি লিভার আজই শনাক্ত করুণ।’
বৈঠকে জানানো হয়, দেশের জনসংখ্যার ৩৩ দশমিক ৬৮ শতাংশ ফ্যাটি লিভারে আক্রান্ত। দেশের জনসংখ্যার হিসাবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। এর মধ্যে কর্মক্ষম জনগোষ্ঠীর আক্রান্তের হার ৩০ শতাংশ। অন্যদিকে ৪০ থেকে ৬০ বছরের বেশি বয়সী রোগী ২৫ শতাংশ।
দেশে ফ্যাটি লিভার রোগীর সংখ্যা হেপাটাইটিস-বি ও সি ভাইরাসে আক্রান্ত রোগীর তুলনায় বেশি। শুরুতেই প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে, ফ্যাটি লাভার থেকে ন্যাশ, ন্যাশ থেকে সিরোসিস এবং সিরোসিস থেকে লিভার ক্যানসার হতে পারে। রক্তে অতিরিক্ত চর্বি, হাইপার টেনশন বা রক্তচাপ, নারীদের পলিসিস্টিক ওভারি ফ্যাটি লিভার আক্রান্তের মূল কারণ। মাত্রাতিরিক্ত কার্বোহাইড্রেট, জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনিযুক্ত খাবার পরিহার করে এবং নিয়মিত কায়িক পরিশ্রম করে ফ্যাটি লিভার থেকে নিরাপদ থাকা সম্ভব।
বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘জীবনযাপন পদ্ধতি এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে ফ্যাটি লিভার থেকে নিরাপদ থাকা সম্ভব।’
দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন—সম্প্রতির বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, জাপানের ঔতা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর, বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুর রহিম ও শেখ মো. নূর-ই-আলম ডিউ।

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে...
২ ঘণ্টা আগে
দেশে গত পাঁচ মাসে হাম এবং এর উপসর্গে প্রাণ হারিয়েছে নয় শর বেশি মানুষ। মৃতদের বেশির ভাগ শিশু। হামের প্রকোপ ঠেকাতে নেওয়া বিশেষ কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এরপরও সংক্রমণ ও মৃত্যু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধে মৃত্যু কমলেও...
১৮ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪ জনের। এর মধ্যে চলতি মাসে ২০ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে