পিত্তথলি, কিডনি ও অগ্ন্যাশয়ে পাথর হতে পারে। এর মধ্যে কিডনিতে পাথর আমাদের দেশে প্রায় সময় দেখা যায়। বর্তমানে দেশে এ রোগের সংখ্যা বেড়েছে।
পাথর হওয়ার কারণ
বিভিন্ন কারণে কিডনিতে পাথর হতে পারে। ক্যালসিয়াম বা ইউরিক অ্যাসিডের ঘনত্ব বা পরিমাণ বেড়ে গেলে পাথর হতে পারে। আবার এই উপাদানগুলোর স্ফটিকায়ন বা ক্ষুদ্র কণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাধা দেওয়া পদার্থ, যেমন সাইট্রেট, ম্যাগনেশিয়াম, জিংক ইত্যাদির পরিমাণ কমে গেলেও পাথর হতে পারে।
পাথর হওয়ার বড় কারণ শরীরে পানিস্বল্পতা। যাঁরা গরম আবহাওয়ায় কাজ করেন এবং পর্যাপ্ত পানি পান করেন না, তাঁদের শরীরে পানির পরিমাণ কমে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা বেশি। তাই মরুভূমি বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিডনিতে পাথর হওয়া রোগীর সংখ্যা বেশি।
প্রস্রাবে বারবার সংক্রমণ পাথর হওয়ার আরেকটি কারণ। মূত্রপ্রবাহে বাধা, গরু বা খাসির মাংস অতিরিক্ত খাওয়াও পাথর হওয়ার কারণ।কিছু মেটাবলিক রোগ, যেমন হাইপার প্যারাথাইরয়েড রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, নেফ্রোক্যালসিনোসিস এবং কিছু জন্মগত
ত্রুটির কারণে কিডনিতে পাথর হয়। এ ছাড়া অপ্রয়োজনে ভিটামিন সি এবং ডি-সহ অন্যান্য ভিটামিন-জাতীয় ওষুধ বেশি খাওয়াও পাথর
হওয়ার কারণ। এসব ভিটামিন অক্সালেট ও ক্যালসিয়ামের ঘনত্ব বাড়ায়।
প্রায় ৯০ শতাংশ পাথর সাধারণ এক্স-রেতে দেখা যায় আর বাকি ১০ শতাংশ পাথর এক্স-রেতে দেখা যায় না।
কিডনিতে পাথর হওয়ার লক্ষণ
পরীক্ষা-নিরীক্ষা
প্রস্রাব পরীক্ষা, আলট্রাসনোগ্রাম, এক্স-রের সাধারণ পরীক্ষা। এরপর পাথরের জন্য সঠিক চিকিৎসাপদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে আইভিইউ অথবা সিটি স্ক্যান করতে হয়।
চিকিৎসা
পাথর কিডনির ভেতরে থাকলে কিডনির ক্ষতি হয়। সে জন্য যথাসময়ে পাথর অপসারণ করে পুনরায় যেন না হতে পারে, সে ব্যবস্থা নিতে হবে। পাথর ১ সেন্টিমিটারের ছোট হলে সেগুলো অপারেশন ছাড়া ওষুধের মাধ্যমে বেরিয়ে যায়। পাথর আকারে বড় হলে অপারেশন করাতে হবে। এখন আর পেট কেটে অপারেশন করাতে হয় না। এর নতুন চিকিৎসাপদ্ধতি আছে। যেমন:
প্রতিকার
অপারেশন বা চিকিৎসার পাঁচ বছরের মধ্যে ৫০ শতাংশ কিডনি রোগীর আবার পাথর হতে পারে। অপারেশন করে অপসারিত পাথরের রাসায়নিক বিশ্লেষণ করে সে অনুযায়ী ব্যবস্থা নিলে পুনরায় পাথর হবে না।
প্রতিরোধ
খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন এবং পর্যাপ্ত পানি পান করা কিডনির পাথর প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ।
পরামর্শ দিয়েছেন: ডা. কাজী জিকরুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক, ইউরোলজি বিভাগ আলোক হেলথকেয়ার লি.

হাম বা হামের উপসর্গে আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাঁরা বলেছেন, দেরিতে হাসপাতালে নিয়ে এলে অনেক ক্ষেত্রে পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। ফলে মৃত্যুঝুঁকি বেড়ে যায়।
৭ ঘণ্টা আগে
হাম শনাক্ত ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চার শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল; দুজন ঢাকা বিভাগে, একজন চট্টগ্রাম ও একজন বরিশাল বিভাগে। বাকি আট শিশু মৃত্যুবরণ করেছে হামের উপসর্গ নিয়ে।
৯ ঘণ্টা আগে
বন্ধুদের সঙ্গে আড্ডায় এক গ্লাস বিয়ার, দিনের শেষে একটু ওয়াইন বা কোনো উৎসবে গলা ভেজানো—এভাবে অ্যালকোহল গ্রহণ অনেকের কাছে স্বাভাবিক জীবনের অংশ। কিন্তু বিজ্ঞান বলছে, এই আপাত নিরীহ অভ্যাসই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে এবং ক্যানসারসহ নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়।
১ দিন আগে
ঢাকার শিশুরা প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে (মোবাইল, টিভি, ট্যাব বা কম্পিউটার) তাকিয়ে থাকে। আর অতিরিক্ত এই স্ক্রিন ব্যবহারের ফলে কমে যাচ্ছে শিশুদের ঘুম, সমস্যা দেখা দিচ্ছে চোখে, ওজন বাড়ছে, মাথাব্যথাসহ মানসিক স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব পড়ছে...
১ দিন আগে