
হাম শনাক্ত ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল; দুজন ঢাকা বিভাগে, একজন চট্টগ্রাম ও একজন বরিশাল বিভাগে। বাকি আট শিশু মৃত্যুবরণ করেছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১১১ শিশুর শরীরে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৩৭৭ জনের মৃত্যু হলো। একই সময়ে হাম শনাক্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৭৪ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।
সরকারি হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৫ হাজার ৬১১ শিশুর শরীরে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৫৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৭ হাজার ৪১৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা যায়, হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—১৫০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ জন মারা গেছে রাজশাহী বিভাগে।
গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে।

বন্ধুদের সঙ্গে আড্ডায় এক গ্লাস বিয়ার, দিনের শেষে একটু ওয়াইন বা কোনো উৎসবে গলা ভেজানো—এভাবে অ্যালকোহল গ্রহণ অনেকের কাছে স্বাভাবিক জীবনের অংশ। কিন্তু বিজ্ঞান বলছে, এই আপাত নিরীহ অভ্যাসই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে এবং ক্যানসারসহ নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়।
২১ ঘণ্টা আগে
ঢাকার শিশুরা প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে (মোবাইল, টিভি, ট্যাব বা কম্পিউটার) তাকিয়ে থাকে। আর অতিরিক্ত এই স্ক্রিন ব্যবহারের ফলে কমে যাচ্ছে শিশুদের ঘুম, সমস্যা দেখা দিচ্ছে চোখে, ওজন বাড়ছে, মাথাব্যথাসহ মানসিক স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব পড়ছে...
২১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৩৬৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে ঢাকায়। হামের উপসর্গে মৃত্যু হয়েছে ঢাকায় চারজন, একজন করে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে...
১ দিন আগে
হামে আক্রান্ত এক বছরের ছেলেকে নিয়ে টানা প্রায় তিন মাস হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেছেন পিরোজপুরের জাকির হোসেন (ছদ্মনাম)। গত ফেব্রুয়ারির শেষ দিকে ছেলের বেশ জ্বর হলে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে ১ মার্চ বাড়ি যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।
২ দিন আগে