Ajker Patrika

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২৩৩৩ ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২১: ৩৩
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২৩৩৩ ভর্তি
ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৩৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।

এর আগে, গত ২৫ অক্টোবর এক দিনে ২ হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। সেটি এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ ভর্তির রেকর্ড।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বরের প্রথম আট দিনেই ৪২ জন প্রাণ হারিয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা তথ্য বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ১২৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে; মারা গেছে দুজন। চলতি বছর এ নিয়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ৬১ হাজার ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ২২১ জন। বর্তমানে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৭২৮ জন।

চলতি বছর দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে খুলনা বিভাগে—২২ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায়ও এ বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এ বিভাগে মারা গেছে ৮৪ জন।

এ ছাড়া গত এক দিনে চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, বরিশালে ২৩২, রাজশাহী ২১৩, রংপুরে ৭৫, ময়মনসিংহে ৭০ ও সিলেটে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সরকারের পরিসংখ্যান বলছে, চলতি বছর মোট ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৬৩ জন রোগী ভর্তি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত