Ajker Patrika

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২৮২

আজকের পত্রিকা ডেস্ক­
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২৮২
ফাইল ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৪২ জনের শরীরে। আর গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭৭ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯০ জন, বরিশাল বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত