Ajker Patrika

হামের উপসর্গে ৩ মৃত্যু, শনাক্ত ১২৬৯

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৬: ৫৫
হামের উপসর্গে ৩ মৃত্যু, শনাক্ত ১২৬৯
ফাইল ছবি

দেশে হামের উপসর্গে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ২৬৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৭৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্যের হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৮৩ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৯ জনের।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৪ জনের। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬৮৭ জনের।

হামের উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ঢাকায়। এখন পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছে ৫৬৯ জন। এরপর সিলেটে ২৩৩ জন, চট্টগ্রামে ১৩২, ময়মনসিংহে ১০০, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৫ ও রংপুরে ২০ জনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত