ল্যানসেটের ই-ক্লিনিক্যালমেডিসিন জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, যেসব তরুণের কোভিড-১৯ ছিল তাদের শ্রবণশক্তি হারানোর ঝুঁকি তিনগুণ বেড়ে গেছে। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক হাসপাতালের রেকর্ডে থাকা ২০ থেকে ৩৯ বছর বয়সী ৬৭ লাখ ১৬ হাজার ৮৭৯ জনের তথ্য বিশ্লেষণ করে এমন সিদ্ধান্ত দিয়েছেন গবেষকেরা। তাঁরা দেখেছেন, যারা কোভিডে আক্রান্ত হননি তাঁদের চেয়ে যারা আক্রান্ত হয়েছিলেন তাঁদের শ্রবণশক্তি হ্রাসের ঘটনা ৩.৫২ গুণ বেশি।
বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার অটোল্যারিঙ্গোলজিস্ট মিশেল সু এই গবেষণাটির নেতৃত্ব দিয়েছিলেন। কারণ তিনি অপেক্ষাকৃত তরুণ রোগীদের মধ্যেও শ্রবণ সমস্যাগুলো বৃদ্ধি লক্ষ্য করেছিলেন।
বড় পরিসরের এই গবেষণায় গবেষকেরা শুরুতে কোভিড-১৯ এবং শ্রবণশক্তি হ্রাসের মধ্যে সম্পর্ক আছে কি-না তা জানতে চেয়েছিলেন। তাঁরা দেখেছেন কোভিড ভাইরাস দিনের পর দিন ধরে আক্রান্তদের শ্রবণতন্ত্রকে প্রভাবিত করেছে। কোভিড-১৯ আক্রান্তদের কানের মধ্যে এসিইটু নামে এক ধরনের এনজাইম ছড়িয়ে প্রদাহ সৃষ্টি করে শ্রবণশক্তিকে প্রভাবিত করতে পারে।
গবেষকেরা জানিয়েছেন, শ্রবণ স্বাস্থ্যের ওপর কোভিডের দীর্ঘমেয়াদি প্রভাব বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন। তাঁদের অধ্যয়নটি মূলত প্রাপ্তবয়স্ক তরুণদের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার ওপর জোর দিয়েছে। কারণ এটি তরুণদের জীবনের মানকে উল্লেখযোগ্য মাত্রায় প্রভাবিত করতে পারে।

তরুণদের প্রায় ৮০ শতাংশের শরীরে এমন একটি স্বাস্থ্যঝুঁকির লক্ষণ রয়েছে, যা ভবিষ্যতে হৃদরোগসহ গুরুতর জটিলতার কারণ হতে পারে। অথচ তাঁদের অধিকাংশই এই বিষয়ে সচেতন নন। যুক্তরাষ্ট্রের বোস্টনের গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
১২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি এলাকার হাসপাতালগুলোতে ১৮২, দক্ষিণ সিটি এলাকার হাসপাতালগুলোতে ১২৩ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৩২, চট্টগ্রামে ১২০ ও খুলনায় ২৪৩ জন ভর্তি হয়েছে।
১৭ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
১৮ ঘণ্টা আগে
অনেক মানুষই প্রতিদিন অন্তত এক কাপ কফি পান করেন। নিয়মিত ক্যাফেইন গ্রহণ শরীরের জন্য কতটা ভালো বা খারাপ, তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ইউরোপিয়ান জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় কফি পানের সঙ্গে শরীরের বিপাকক্রিয়া, হৃদ্যন্ত্র ও রক্তে শর্করার স্বাস্থ্যের বিভিন্ন...
১ দিন আগে