রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
সেহরি খাওয়ার পর অনেকের ঘুমানোর প্রয়োজন হয়ে পড়ে। এ সময়ের প্রশান্তিদায়ক ঘুমের জন্য কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। সঠিক সময়ে ঘুম আর পরিমিত খাদ্যাভ্যাস আপনার সেহরিকে করবে আনন্দময় এবং পরবর্তী দিনটিকে করবে আরও সতেজ ও প্রাণবন্ত।
যা যা করবেন
তৈলাক্ত ও ভারী খাবার বাদ দিন: সেহরিতে অতিরিক্ত মসলাযুক্ত বা ভাজাপোড়া খাবার খাওয়ার পর বুকে জ্বালাপোড়া হতে পারে, যা আপনার ঘুমে ব্যাঘাত ঘটাবে। তাই সহজপাচ্য ও পুষ্টিকর খাবার বেছে নিন।
পর্যাপ্ত পানি পান: একবারে অনেক বেশি পানি পান না করে অল্প অল্প পান করুন। আর ঘুমানোর ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত পানি পান করবেন না। তাতে ঘুমের মধ্যে বারবার প্রস্রাবের বেগে জেগে উঠতে হবে না।
বিছানায় যাওয়ার আগে: খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না। ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হাঁটাহাঁটি করুন। এতে খাবার হজম সহজ হবে এবং ঘুমের মান উন্নত হবে।
ঘরের পরিবেশ শান্ত রাখা: পুনরায় ঘুমানোর সময় ঘরের আলো কমিয়ে দিন এবং কোলাহলমুক্ত পরিবেশ নিশ্চিত করুন।

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
১৪ ঘণ্টা আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
১৫ ঘণ্টা আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
১৭ ঘণ্টা আগে
ডিমের কুসুম নিয়ে খাদ্য সচেতনদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি আতঙ্ক কাজ করে। তাঁরা মনে করেন, ডিমের কুসুমে রক্তে কোলেস্টেরল বাড়ে। এ কারণে, অনেকেই ডিম খেলেও কুসুমটা এড়িয়ে চলেন। তবে বিভিন্ন গবেষণার তথ্য বলছে, ডিমের কুসুম খাদ্যতালিকার ‘খলনায়ক’ নয়। বরং এটি উপকারী।
৩ দিন আগে