রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
সেহরি খাওয়ার পর অনেকের ঘুমানোর প্রয়োজন হয়ে পড়ে। এ সময়ের প্রশান্তিদায়ক ঘুমের জন্য কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। সঠিক সময়ে ঘুম আর পরিমিত খাদ্যাভ্যাস আপনার সেহরিকে করবে আনন্দময় এবং পরবর্তী দিনটিকে করবে আরও সতেজ ও প্রাণবন্ত।
যা যা করবেন
তৈলাক্ত ও ভারী খাবার বাদ দিন: সেহরিতে অতিরিক্ত মসলাযুক্ত বা ভাজাপোড়া খাবার খাওয়ার পর বুকে জ্বালাপোড়া হতে পারে, যা আপনার ঘুমে ব্যাঘাত ঘটাবে। তাই সহজপাচ্য ও পুষ্টিকর খাবার বেছে নিন।
পর্যাপ্ত পানি পান: একবারে অনেক বেশি পানি পান না করে অল্প অল্প পান করুন। আর ঘুমানোর ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত পানি পান করবেন না। তাতে ঘুমের মধ্যে বারবার প্রস্রাবের বেগে জেগে উঠতে হবে না।
বিছানায় যাওয়ার আগে: খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না। ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হাঁটাহাঁটি করুন। এতে খাবার হজম সহজ হবে এবং ঘুমের মান উন্নত হবে।
ঘরের পরিবেশ শান্ত রাখা: পুনরায় ঘুমানোর সময় ঘরের আলো কমিয়ে দিন এবং কোলাহলমুক্ত পরিবেশ নিশ্চিত করুন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৫০ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
কিশোর-কিশোরীদের জন্য সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও যুববান্ধব স্বাস্থ্যসেবা, বিশেষ করে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভলান্টিয়ার পিয়ার লিডার (ভিপিএল) মডেলকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে ৮০৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭১০ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন মারা গেছে।
৩ ঘণ্টা আগে
প্রতিদিন সর্বোচ্চ পাঁচ কাপ কফি পান করা অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নিরাপদ। তবে এর একটি বড় ফলাফল জানালেন মার্কিন চিকিৎসকেরা। তাঁরা দাবি করছেন, প্রতিদিন পাঁচ কাপ কফি পান স্ট্রোক, ডায়াবেটিস ও হৃদ্যন্ত্রের অকার্যকারিতার (হার্ট ফেইল্যুর) ঝুঁকি কমাতে পারে।
৯ ঘণ্টা আগে