বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে প্রতিস্থাপিত হলো শূকরের হৃৎপিণ্ড। যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা সফলভাবে ৫৭ বছর বয়সী এক ব্যাক্তির দেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের একটি হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছেন। ধারণা করা হচ্ছে, অঙ্গদানের দীর্ঘস্থায়ী ঘাটতি সমাধানে সহায়তা করতে পারে এটি।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড মেডিকেল স্কুল গতকাল সোমবার এক বিবৃতিতে জানায়, ঐতিহাসিক এই ঘটনা ঘটেছে গত শুক্রবার।
চিকিৎসকদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডেভিড বেনেট নামের ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির দেহে সাত ঘণ্টা অস্ত্রোপচারের পর সফলভাবে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়। চিকিৎসকেরা বলছেন, বেনেটের বাঁচার শেষ আশা ছিল এই অস্ত্রোপচার। তবে এটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তিনি কত দিন এই শূকরের হৃৎপিণ্ড নিয়ে বাঁচবেন।
বিবিসি জানায়, বেনেটের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁর দেহে মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা যাচ্ছিল না। অস্ত্রোপচারের পর বেনেটকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই ঐতিহাসিক অস্ত্রোপচারের আগে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাসিন্দা বেনেট বলেন, ‘হয় করো অথবা মরো—এ ছাড়া আমার কাছে আর সুযোগ নেই। আমি বাঁচতে চাই।’
এদিকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন নববর্ষের শুরুতে এই অস্ত্রোপচারের জরুরিভাবে অনুমোদন দেয়।
এই অস্ত্রোপচারের সঙ্গে জড়িত চিকিৎসক বার্টলি গ্রিফিথ বলেন, এটি একটি যুগান্তকারী অস্ত্রোপচার ছিল।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড মেডিকেল স্কুলের কার্ডিয়াক জেনোট্রান্সপ্লান্টেশন প্রোগ্রামের সহপ্রতিষ্ঠাতা মুহাম্মাদ মহিউদ্দিন জানান, অস্ত্রোপচারটি কয়েক বছরের গবেষণার ফল। শূকরের হৃৎপিণ্ড প্রথমে একটি বানরের দেহে প্রতিস্থাপিত হয়েছিল।
গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রে শূকরের কিডনি সফলভাবে মানবদেহে প্রতিস্থাপিত হয়েছিল। তবে যার দেহে তা প্রতিস্থাপিত হয়েছিল ওই ব্যক্তি ক্লিনিক্যালি মৃত ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছে জুন মাসে। এই মাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০৭।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য উদ্যোক্তা হওয়া মানেই কেবল লাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলা নয়, বরং বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে কার্যকর সমাধান তৈরি করাই প্রকৃত লক্ষ্য। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব...
১ দিন আগে
দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস-১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনা মূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
দেশে কিশোরী মাতৃত্বের হার আবারও ঊর্ধ্বমুখী। পাঁচ বছরের ব্যবধানে ১৫-১৯ বছর বয়সী প্রতি হাজার কিশোরীর মধ্যে জীবিত সন্তান জন্মদানকারী মেয়ের হার ৮৩ থেকে বেড়ে ৯২-এ পৌঁছেছে।
২ দিন আগে