
জাতীয় পার্টিকে (জাপা) ছাড় দিতে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল উপজেলা) আসনে প্রার্থিতা তুলে নিয়েছে আওয়ামী লীগ। তবু স্বস্তিতে নেই জাপার লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। ঈগল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন আওয়ামী লীগের সাবেক সংরক্ষিত এই নারী সংসদ সদস্য।
জানা গেছে, নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ১৯৯৬ সাল থেকে টানা তিনবার এমপি ছিলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী। ২০১০ সালে তিনি মারা যাওয়ার পর উপনির্বাচনে এই আসনে এমপি হয়ে চমক দেখান বিএনপি নেতা শেখ সুজাত মিয়া। কিন্তু ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে শরিক হিসেবে জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। তখন জাতীয় পার্টি হবিগঞ্জ জেলার তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ডা. রেজা কিবরিয়াকে পরাজিত করে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন দেওয়ান ফরিদ গাজীর ছেলে গাজী মোহাম্মদ শাহনওয়াজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মনোনয়নবঞ্চিত হন। মনোনয়ন দেওয়া হয় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরীকে। এরপর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মুশফিক হুসেন চৌধুরী। পরে আসন সমঝোতায় দেশের ২৬ আসনের মধ্যে হবিগঞ্জ-১ আসন জাপাকে ছেড়ে দেয় আওয়ামী লীগ।
এদিকে মুনিম চৌধুরী বাবুর জয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক প্রতীক) নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে গুঞ্জন রয়েছে।
আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, ‘জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ও প্রধানমন্ত্রীর নির্দেশে আমি প্রার্থী হয়েছি। জনগণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’
মুনিম চৌধুরী বাবু বলেন, ‘বিগত সময়ে নবীগঞ্জ-বাহুবল এলাকায় অনেক উন্নয়ন করেছি। জনগণ লাঙ্গলকে বিজয়ী করবে বলে আশা করি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫