‘সরকার ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দিছে। নদীতে মাছ ধরতে যাইতে পারি না। আজকেও ডাইল (ডাল) দিয়াই ভাত খাইছি। ডাইল (ডাল) ছাড়া আর কি দিয়া (দিয়ে) ভাত খামু।’
মেঘনা নদীর পাড়ে বেড়িবাঁধে বসে জাল সেলাই করতে করতে কথাগুলো বলছিলেন জেলে মো. সালাউদ্দিন (৩৩)। তিনি সদর উপজেলার ডুগী গ্রামের বাসিন্দা। ২২ বছর ধরে তিনি জেলে পেশায় আছেন।
এ জেলে আরও বলেন, ‘অনেক বার চেয়ারম্যান-মেম্বারের কাছে গেছি, একটা জেলে কার্ডের জন্য কিন্তু দেয় নাই। অভিযানে আমার সংসার চালাইতে অনেক কষ্ট হয়। এক কেজি মোটা ডাইল (ডাল) কিনতে ৮০ টাকা লাগে। ঘরে (পরিবারের) একমাত্র আয় করি আমি। আমার এক ছেলে আর দুই মেয়ে। তাদের পড়াশোনার খরচ আর সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে এই অভিযানে আমার আরও ২০ হাজার টাকা ঋণ করতে হয়েছে। এ বছরের প্রথমে সমিতি থেকে ২ লাখ টাকা ঋণ নিছি।’
সালাউদ্দিনের মতো সরকারি সহায়তা (পুনর্বাসনের চাল) থেকে বঞ্চিত জেলার অনেক জেলে। আবার অনেকেই যে পরিমাণ চাল পাওয়ার কথা পাচ্ছেন তার চেয়ে কম। ২৫ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও তাঁরা পেয়েছেন ১৮ কেজি করে।
জেলে মো. সবুজ (২৬) ও মো. আরফজল (৫৫) বলেন, ‘১৮ কেজি সরকারি চাল পেয়েছি। শুধু চাল দিয়ে তো সংসার চলে না। এদিকে কিস্তি পরিশোধ করতে হয়। অভিযানের আগেও নদীতে মাছ পাই নাই এখন তো অভিযানের কারণে নদীতে যাই না। ধারদেনা নিয়ে কষ্টে আছি এই অভিযানে।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘মা ইলিশ রক্ষণাবেক্ষণের মাধ্যমে ইলিশ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তাই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আমরা কঠোর নজরদারি দিচ্ছি।’
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত—২২ দিন ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫