
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আগামী ১৫ জুন। এ ছাড়া একই দিন রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা ও খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদেও ভোট হবে।
গত সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই ঘোষণা দেন। এদিন বৃহত্তর চট্টগ্রামের ২১টি ইউপির তফসিল ঘোষণা করে ইসি। নবনিযুক্ত ইসির অধীনে দেশে এটাই প্রথম নির্বাচন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে। ১৯ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৬ মে প্রার্থিতা প্রত্যাহার শেষ হবে। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এদিকে নির্বাচন ঘিরে প্রার্থীদের নানা মহলে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। চন্দ্রঘোনা ইউপি ও বাঘাইছড়ি পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে নানা গুঞ্জন শুরু গেছে।
বাঘাইছড়ি প্রতিনিধি জানান, উপজেলার বাঘাইছড়ি পৌরসভায় ১৫ জুন প্রথমবারের মতো ইভিএমে ভোট হবে। সর্বশেষ বাঘাইছড়ি পৌরসভায় ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভোট হয়েছিল।
বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা চৈতালী চাকমা জানান, ২০০৪ সালে মোট ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বাঘাইছড়ি পৌরসভা। প্রায় ১২ হাজার ভোটারের মধ্যে পুরুষ সাড়ে ৬ হাজার ও নারী সাড়ে ৫ হাজার। ১৫ জুন মেয়র পদ ছাড়াও ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট হবে।
এদিকে কাপ্তাই প্রতিনিধি জানান, রাঙামাটির শিল্প এলাকাখ্যাত কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউপিতে ভোট হবে আগামী ১৫ জুন। উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ইভিএমের মাধ্যমে চন্দ্রঘোনা ইউপির ভোট হবে।
এর আগে সর্বশেষ ২০১৭ সালের ২৩ মে চন্দ্রঘোনা ইউপিতে ভোট হয়েছিল। সেই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী নৌকা প্রতীকে জয়ী হন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫