গুইমারা

গুইমারায় আক্রই-আথুই-থৈইচিং স্মরণে শ্রদ্ধাঞ্জলি, হত্যাকাণ্ডের বিচার দাবি
খাগড়াছড়ির গুইমারায় শহীদ আক্রই, আথুই ও থৈইচিং মারমার স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রামেসু বাজারে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা। অনুষ্ঠানে দুই মিনিট নীরবতা পালন, শপথবাক্য পাঠ ও প্রতিবাদী নাট্যকলা প্রদর্শন করা হয়।

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হয়, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা
পার্বত্য জেলাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে ঢাকেশ্বরী মন্দিরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়ির গুইমারা এলাকায় একটা ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে যেন হতে না পারে। কিছু সন্ত্রাসী চেষ্টা করেছিল, পূজা যাতে ভালোভাবে অনুষ্ঠিত না হয়।

খাগড়াছড়িতে সহিংসতা: নিহত ৩ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর
আজ সোমবার গুইমারা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে। বাজার ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাহাড়জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

গুইমারায় ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ–হামলা-অগ্নিসংযোগ
জানা গেছে, ধর্ষণবিরোধী আন্দোলনের জেরে জারি করা ১৪৪ ধারা বহাল থাকলেও বেলা ১১টার দিকে অবরোধকারীরা উপজেলার খাদ্যগুদামের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় দোকানপাটে অগ্নিসংযোগও করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও সশস্ত্র...











