
আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সেই পরিকল্পনা অনুযায়ী ভোট শুরু হচ্ছে না। সরকারের তরফ থেকে ইসিকে জানানো হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে চলতি বছর ইউপি নির্বাচন করার মতো প্রস্তুতি নেই।

তিন বছর পর নেত্রকোনার মদনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার কাইটাইল ইউনিয়নের বাড়রী সরকারি প্রাথমিক স্কুলের পেছনে থেকে ব্যাগ ভর্তি এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।

কেন্দ্রের বুথ দখল রুখতে জাতীয় নির্বাচনের সঙ্গে একইদিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।

বিগত ২০১৬ সালের ৪ জুন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে দিনদুপুরে গুলিতে নিহত হন নুর হোসেন শিপন (২০)। উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঞাঁ বাজার হাজী তোফায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের অভিযোগ—গুলিতে হত্যার পর পরিবারকে উল্টো