সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে পরপর চারটি গুলি করেন লিয়াকত আলী। এ সময় গুলি খেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলি খাওয়ার পর দীর্ঘক্ষণ বেঁচে ছিলেন তিনি।
গতকাল সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে প্রত্যক্ষদর্শী আবদুল হামিদ এভাবে ঘটনার বর্ণনা দেন।
আদালতে ভ্যান চালক আবদুল হামিদ বলেন, মেজর সিনহাকে গুলি করার কিছুক্ষণ পর ওসি প্রদীপ কুমার দাশ একটি নোহা গাড়ি করে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সিনহা পানি খেতে চাইলে জবাবে ওসি প্রদীপ গালিগালাজ করে বলেন, তোকে কী পানি খাওয়ার জন্য মারা হয়েছে।’ এ সময় ওসি প্রদীপ সিনহার বুকে ও মুখে লাথি মারেন।
আবদুল হামিদ ছাড়া টমটম চালক ফিরোজ মাহমুদ ও মো. শওকত আলীর সাক্ষী নেওয়া হয়েছে। এ নিয়ে এ মামলায় বাদীসহ নয়জনের জবানবন্দি ও আসামি পক্ষের জেরা সম্পন্ন হয়েছে।
সাক্ষ্য গ্রহণ শেষে ওসি প্রদীপের আইনজীবী প্রদীপের জন্য তিনটি বই কারাগারে দেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করলে আদালত তা মঞ্জুর করেন।
আদালতে এ সময় ওসি প্রদীপসহ ১৫ আসামি হাজির ছিলেন। গতকাল সকালে কড়া পুলিশ পাহারায় আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, আগামী বুধবার পর্যন্ত টানা সাক্ষ্যগ্রহণ করা হবে।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫