
চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) অন্যত্র বদলি হয়ে গেছেন। এ কারণে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মহিউদ্দিন সেলিম।
গতকাল সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মেট্রোপলিটন পুলিশ সুপার নাঈমা সুলতানা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাঈমা সুলতানা বলেন, ‘মামলাটির আগের তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমার সম্প্রতি অন্যত্র বদলির আদেশ আসে। গত বৃহস্পতিবার তিনি আমাদের দপ্তর ছেড়ে নতুন কর্মস্থলে চলে গেছেন। তাই মামলাটির নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শক মহিউদ্দিন সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই এখন মামলাটি তদন্ত করবেন।’
সিএমপি সূত্রে জানা গেছে, পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বর্তমানে সিএমপি কমিশনার কার্যালয়ের পরিদর্শক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক সময়ের আলোচিত পুলিশ কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম পিবিআইয়ের চট্টগ্রাম জেলা শাখায় কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে নগর শাখায় বদলি করা হয়। গতকাল তিনি পিবিআই মেট্রো শাখায় যোগ দিয়ে দেশজুড়ে আলোচিত মিতু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন।
২০১৬ সালের ৫ জুন মিতু খুনের ঘটনায় পাঁচলাইশ থানায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। তবে শুরু থেকেই মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ দাবি করে আসছেন, তাঁর জামাতা বাবুল আক্তার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরকীয়ার জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।
মামলাটির তদন্তভার ২০২০ সালের জানুয়ারিতে পিবিআইয়ের হাতে আসে। পরিদর্শক সন্তোষ কুমার চাকমা মামলা তদন্ত করে আসছিলেন। গত ১১ মে মামলার বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে নিজেদের হেফাজতে নেয় পিবিআই। পরদিন ১২ মে বাবুলের বাদী হয়ে করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআইর তদন্ত কর্মকর্তা। সেখানে বলা হয় বাবুল নিজেই তাঁর স্ত্রী হত্যায় জড়িত। এদিন বাবুলসহ আরও কয়েকজনকে আসামি করে নতুন মামলার আবেদন করা হয়।
একই দিন মিতুর বাবা মোশাররফ হোসেন পাঁচলাইশ থানায় জামাতাকে প্রধান আসামি করে আটজনের নামে নতুন হত্যা মামলা দায়ের করেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫