রাজধানী ঢাকা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার পর এই ভূকম্পন হয়। গতকালের জোরালো ভূমিকম্পে ১০ জনের প্রাণহানির পর আজ সারাদিনে দ্বিতীয় ভূমিকম্প এটি। তবে ‘আফটার শক’ হিসেবে পরিচিত দুটিই মৃদু মাত্রার।
ইউরো মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য বলছে, আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ডে এই ভূমিকম্প শুরু হয়। ৩ দশমিক ৭ মাত্রার মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর–উত্তরপূর্বাঞ্চলে। এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
এর আগে বেলা ১টার দিকে ঢাকাসহ আশপাশের এলাকায় অনুভূত ভূমিকম্পের উৎস ছিল। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩।
গতকাল শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

এবারের চৈত্র মাসের প্রথম দুই সপ্তাহ ছিল বেশ স্বস্তির। তীব্র গতির না হলেও প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলের ওপর বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এর সঙ্গে কোথাও কোথাও হালকা, কোথাওবা ঝরেছে ভারী বৃষ্টি। কোনো কোনো অঞ্চলে আবার হয়েছে বজ্রপাত আর শিলাবৃষ্টি।
২ ঘণ্টা আগে
চৈত্রের খরতাপে পড়েছে সারা দেশ। দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায়ও একদিনের ব্যবধানের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে আজ শুক্রবার সকাল ৬টায় হয়েছে...
৭ ঘণ্টা আগে
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মাসেই বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সে সঙ্গে দু-একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে...
১৬ ঘণ্টা আগে
জনাথনের পরিচর্যায় যুক্ত ভেটেরিনারিয়ান জো হোলিন্স-এর বরাত দিয়ে এক্স মাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, সেন্ট হেলেনা দ্বীপে ১৯৩ বছর বয়সে কচ্ছপটি মারা গেছে। পোস্টটিতে লেখা ছিল, ‘এই খবর জানাতে হৃদয় ভেঙে যাচ্ছে।’
২১ ঘণ্টা আগে