দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। রাত পেরোলেই আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে ভোট গ্রহণ। প্রার্থী নিয়ে চিন্তা-ভাবনার পাশাপাশি ভোটের দিন মাঘ মাসের ২৯ তারিখ সকালটা কেমন হবে, প্রকৃতির আচরণ কেমন হবে—এ নিয়েও হিসাব করছেন ভোটাররা।
অনেকে হয়তো সাতসকালে ভোট কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন, অনেকে আবার দুপুরে, কেউবা যাবেন বিকেলে।
তবে ভালো খবর হলো, কাল সারা দিন প্রকৃতির আচরণ বৈরী হওয়ার শঙ্কা নেই। আকাশ কিছুটা মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কিছুটা কুয়াশাও পড়তে পারে বলে আগামী ৫ দিনের পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার সকালে এই পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এদিন সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ বুধবারও সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আজ সকাল ৯টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭।
এ ছাড়া বিভাগীয় শহর রাজশাহীর আজ সকাল ৯টার তাপমাত্রা ছিল ১১ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৮, ময়মনসিংহে ১৬ দশমিক ৩, সিলেটে ১৩ দশমিক ৫, চট্টগ্রামে ১৬, খুলনায় ১৪ এবং বরিশালে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের ওপরে তাপপ্রবাহ বইছে, তবে সিলেট, ময়মনসিংহ অঞ্চলে প্রতিদিনই বৃষ্টি ঝরছে। গতকালও ময়মনসিংহ জেলায় ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায়ও সামান্য বৃষ্টি হয়েছে।
১১ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ দিন আগে
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পয়লা বৈশাখের আগপর্যন্ত সিলেট বিভাগ সারা দেশে কালবৈশাখী বা বৃষ্টির সম্ভাবনা কম। নববর্ষের প্রথম দিন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি হলেও বিচ্ছিন্ন ভাবে হতে পারে।
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজকের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
৩ দিন আগে