রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার ভোরবেলা কিছুটা কুয়াশাচ্ছন্ন থাকলেও সকালে সূর্যের দেখা মিলেছে। তবে আগের দিন বুধবারের চেয়ে তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ হয়েছে ২০ দশমিক ৬।
তবে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ২৩ মিনিটে।

মিয়ানমারে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন বাংলাদেশেও মৃদুভাবে অনুভূত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা দুলুনি টের পাওয়ার কথা জানিয়েছেন অনেকে।
১২ ঘণ্টা আগে
পৃথিবীর একমাত্র উড়তে না পারা তোতা পাখি ‘কাকাপো’ বিলুপ্তির মুখ থেকে ধীরে ধীরে ফিরে আসছে। দীর্ঘদিন ধরে আশঙ্কা ছিল—অতিরিক্ত ওজন, ধীর গতি আর শিকারিদের কাছে সহজ শিকার হয়ে পড়ার কারণে এই বিরল পাখিটি হয়তো টিকে থাকতে পারবে না।
১৫ ঘণ্টা আগে
শীতকাল বিদায়ের পর গতকাল মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্রজসহ বৃষ্টি হবে জানিয়ে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে ওই দিন বৃষ্টি হলেও সেটি ছিল অল্পস্বল্প। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাতক্ষীরা ও যশোরে মাত্র ৩ মিলিমিটার।
১৯ ঘণ্টা আগে
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
১ দিন আগে