দেশের বিভিন্ন অঞ্চলের বর্তমান আবহাওয়া পরিস্থিতি, তাপমাত্রার পরিবর্তন এবং বৃষ্টিপাতের সবশেষ আপডেট পেতে আমাদের 'আবহাওয়ার খবর' বিভাগে আপনাকে স্বাগতম। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ দেশের ৬৪টি জেলার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ভারী বর্ষণের সতর্কতা, কালবৈশাখী ঝড় বা তাপপ্রবাহের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে নিয়মিত আপডেট করা হয়। আপনার এলাকার আবহাওয়া কেমন থাকবে, তা জানতে এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকতে আমাদের এই পেজটি নিয়মিত ভিজিট করুন।

পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে গতকাল বুধবার বিকেলের পর বয়ে যায় কালবৈশাখী। আজ বৃহস্পতিবারও দুপুরের পর দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বেলা ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গতকাল সোমবার সামান্য বৃষ্টি হয়েছে। তবে আজ মঙ্গলবার সকালে আগের দিনের তুলনায় বেড়েছে গরম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।