রাজধানী ঢাকায় আজ বুধবার সকালে সূর্যের দেখা মিললেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।
আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ২৪ মিনিটে।

দুদিন ধরে আকাশ মেঘলা। তবে সেই মেঘ আর বৃষ্টি হয়ে ঝরছে না। কমছে না গরমও। আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলছে, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টি ঝরতে পারে। তবে তাতে গরম কমবে না, বরং বাড়বে। আগামী বৃহস্পতিবার থেকে দুদিন গরমে সামান্য স্বস্তি মিলতে পারে।
১২ ঘণ্টা আগে
জাপানের গবেষকেরা এমন এক বিরল প্রজাতির পিঁপড়া আবিষ্কার করেছেন, যাদের সবাই রানি। দীর্ঘ প্রায় চার দশকের একটি ধারণাকে সত্য প্রমাণ করে নতুন এক গবেষণায় দেখা গেছে, ‘টেমনোথর্যাক্স কিনোমুরাই’ (Temnothorax kinomurai) নামক ওই পিঁপড়ার উপনিবেশে কোনো কর্মী পিঁপড়া বা পুরুষ সদস্য নেই।
১৪ ঘণ্টা আগে
ফাল্গুন মাসের অর্ধেকও পার হয়নি। কিন্তু প্রতিদিনই সারা দেশে তাপমাত্রা বাড়ছে। ফাল্গুনের প্রথম দিকে সকালবেলায় প্রকৃতিতে কিছুটা শীতের অনুভূতি ছিল। দুপুরে বেশ গরম পড়ছিল। তবে দু-এক দিন ধরে সকালের তাপমাত্রাও বাড়তে শুরু করেছে।
২১ ঘণ্টা আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
১ দিন আগে