
বাংলাদেশে দারিদ্র্য ও দারিদ্র্যের ঝুঁকি মোকাবিলায় তথ্যভিত্তিক সমাধান এবং কার্যকর নীতিনির্ধারণে সহায়তা করতে আটটি গবেষক দলকে অনুদান দিয়েছে ‘ডিপ (DEEP) বাংলাদেশ চ্যালেঞ্জ ফান্ড’। নির্বাচিত এই গবেষণা প্রকল্পগুলো থেকে প্রাপ্ত ফলাফল দেশের জাতীয় নীতি, কৌশল এবং উন্নয়ন কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
২০২৪ সালের ডিসেম্বরে এই ফান্ডের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্বাচন ও অনুমোদন প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হলেও অবশেষে পর্যালোচনা শেষে আটটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে চূড়ান্ত করা হয়েছে। এই গবেষণার মূল বিষয়বস্তু হিসেবে স্থান পেয়েছে অভ্যন্তরীণ অভিবাসন, নগর ও গ্রামীণ দারিদ্র্য, অতি দারিদ্র্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব।
নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য গবেষণা হলো:
অভিবাসন বিশ্লেষণ: ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ‘স্মল এরিয়া এস্টিমেশন’ পদ্ধতির মাধ্যমে দেশের অভ্যন্তরে মানুষের স্থানান্তরের ধরন বিশ্লেষণ করবে।
নগর দারিদ্র্য: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) কমিউনিটি পর্যায়ে বহুমাত্রিক দারিদ্র্য সূচক (MPI) যাচাইয়ের মাধ্যমে শহরের দরিদ্র মানুষের প্রকৃত চিত্র তুলে ধরবে।
জলবায়ু ও কৃষি: খুলনায় ২০২৪ সালের জলাবদ্ধতা-সংকটে ক্ষুদ্র কৃষকদের অভিযোজন পদ্ধতি নিয়ে কাজ করবে ‘চেঞ্জমেকার নেক্সাস লিমিটেড’। সানেম (SANEM) বিশ্লেষণ করবে জলবায়ু পরিবর্তন, দুর্নীতি ও কাঠামোগত সমস্যার সঙ্গে চরম দারিদ্র্যের সম্পর্ক।
স্বাস্থ্য ও উৎপাদনশীলতা: বিশ্বব্যাংকের গবেষক জ্যোতির্ময় সাহার নেতৃত্বে চরম তাপপ্রবাহের কারণে অসংক্রামক রোগ ও উৎপাদনশীলতা হ্রাসের প্রভাব খতিয়ে দেখা হবে।
শিক্ষা ও প্রযুক্তি: ইউথ পলিসি ফোরাম (ওয়াইপিএফ) শিক্ষার্থীদের স্কুলত্যাগ কমাতে ভিডিওভিত্তিক ‘রোল মডেল’ পদ্ধতির কার্যকারিতা পরীক্ষা করবে। এ ছাড়া চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথভাবে মেশিন লার্নিং ব্যবহার করে নগরমুখী অভিবাসন ও দারিদ্র্য বিশ্লেষণ করবেন।
বাংলাদেশ জাতীয় স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান জুলফিকার আলী এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অর্থনৈতিক, সামাজিক ও জলবায়ুগত পরিবর্তনের কারণে দেশে দারিদ্র্যের ধরন দ্রুত পাল্টাচ্ছে। এই গবেষণাগুলো সময়োপযোগী তথ্য সরবরাহ করে নীতিনির্ধারকদের আরও কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে।’
ডিপ চ্যালেঞ্জ ফান্ডের প্রকল্প ব্যবস্থাপক জেমি উইলিয়ামস আশা প্রকাশ করেন, এই প্রকল্পগুলো বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি এবং চরম দারিদ্র্য নিরসনে টেকসই ভূমিকা রাখবে।

জনপ্রিয় তামিল অভিনেতা বিক্রমের একটি ভিডিওকে কেন্দ্র করে বিপন্ন প্রজাতির গিবন নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের তামিলনাড়ু বন বিভাগ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে অভিনেতাকে একটি লার গিবনকে জড়িয়ে ধরে এটির সঙ্গে খেলা করতে দেখা যায়।
১০ ঘণ্টা আগে
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২১ ঘণ্টা আগে
দেশে ক্রমশই কমছে বন্য হাতির সংখ্যা, অন্যদিকে বাড়ছে মানুষ-হাতি সংঘাত। আবাসস্থল দখল ও ধ্বংস, বন উজাড়, অবৈধ শিকার ও বন্যপ্রাণী অপরাধের কারণে অস্তিত্বের সংকটে পড়েছে দেশের হাতি।
২ দিন আগে
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২ দিন আগে