
ফাল্গুনের বিদায়ের সময় প্রায় এসে গেছে। আর কদিন পরই শুরু হবে চৈত্র মাস। কিন্তু এখনই চৈত্রের আগমনী বার্তা ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। সকালের পর থেকে প্রতিদিন দুপুরে দ্রুত বাড়ছে গরম। এর সঙ্গে কখনো কখনো বাতাস বইছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৩ দশমিক ২।
আবহাওয়ার পূর্বাভাসের বলা হয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে, এর ফলে সারা দেশে আরও বেশি গরম পড়তে পারে। গরমের সঙ্গে ব্রজসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টায় আগামী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে আগামীকাল ৭ মার্চ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
৮ মার্চ রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে, এদিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও রাতে সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী ৯ মার্চ দেশের দেশের চারটি বিভাগ—রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রা। তবে ১০ মার্চ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। এর ফলে ওই দিন ঢাকাসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বাংলাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস। শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগ জোরদারের আহ্বান জানিয়ে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীসহ সারা দেশে আলোচনা সভা, শোভাযাত্রা ও মোবাইল কোর্ট পরিচালিত হয়...
৯ ঘণ্টা আগে
মাত্র সাত দিন আগের আবহাওয়া। দিনটি ছিল ২২ এপ্রিল অর্থাৎ ৯ বৈশাখ বুধবার—কী গরমই না পড়েছিল সারা দেশে। ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছিল পদ্মা নদীর পাড়ে রাজশাহী জেলায়। এটিই এবারের মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। রাজশাহী ছাড়াও দেশের ২৭টি জেলা এবারের বৈশাখ মাসে তীব্র দাবদাহে টগবগ...
১৬ ঘণ্টা আগে
দেশজুড়ে শুরু হওয়া ভারী থেকে অতিভারী বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা শুরু হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার...
১৬ ঘণ্টা আগে
সকাল শুরু বৃষ্টি দিয়ে। সাধারণত বৃষ্টির কারণে বা বর্ষাকালে দূষণের মাত্রা কম থাকে। ঢাকার বাতাসে আজ দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বায়ুমানের তালিকায় এ চিত্র দেখা যায়।
২০ ঘণ্টা আগে