
ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু হয়েছে উপকূলে। বিশেষ করে টেকনাফ উপজেলা থেকে বিচ্ছিন্ন সেন্ট মার্টিন দ্বীপের চারপাশে সাগর উত্তাল রয়েছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান আজ রোববার সকাল ৮টা ১৫ মিনিটে আজকে পত্রিকাকে বলেন, ‘এখনো আমরা ভালো আছি। এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আছে। ভোরের দিকে বৃষ্টি একটু বেশি ছিল।
সাগর উত্তাল আছে জানিয়ে তিনি বলেন, ‘বাতাস আছে, তবে বাতাসের আধিক্য খুব বেশি নয়। দ্বীপের চারপাশের সাগর উত্তাল অবস্থায় আছ। তবে এখন পর্যন্ত দ্বীপে কোনো প্রভাব পড়েনি।
মুজিবুর রহমান জানান, সেন্ট মার্টিনে ৩৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৬ হাজার লোককে নিয়ে আসা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, এরই মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলে ঘূর্ণিঝড় মোখার প্রভাব শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ৩টার মধ্যে ঝড়টি কক্সবাজার-উত্তর এবং মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।
আরও পড়ুন:

মুদিদোকান, কাঁচাবাজার, মাছের আড়ত ও ফলের দোকানে পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
৫ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় জীববৈচিত্র্যবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, অগ্রাধিকার ও সুপারিশ অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন সংলাপের অংশগ্রহণকারীরা...
১৭ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
১ দিন আগে