Ajker Patrika

দেশে ডিসেম্বরের শুরুতে কমতে পারে তাপমাত্রা

আজকের পত্রিকা ডেস্ক­
দেশে ডিসেম্বরের শুরুতে কমতে পারে তাপমাত্রা
ফাইল ছবি

ডিসেম্বর থেকে দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর আগে আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

আজ রোববার (২৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য এ পূর্বাভাস কার্যকর থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ১ ও ২ ডিসেম্বর রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ৩ ডিসেম্বর রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী পাঁচ দিনের শেষ দিকে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

ঢাকা ও আশপাশের আবহাওয়ার আজকের বুলেটিনে বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আমবাগানে ৩৩ দশমিক ৫ এবং চট্টগ্রামে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস। ডিমলায় ১৩ এবং শ্রীমঙ্গলে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে রোববার সকাল ৬টার আগের গত ২৪ ঘণ্টায় দেশের কোনো আবহাওয়া পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত