Ajker Patrika

ঢাকায় আজও বৃষ্টি, দিনভর ঠান্ডা থাকবে আবহাওয়া

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১১: ১৫
ঢাকায় আজও বৃষ্টি, দিনভর ঠান্ডা থাকবে আবহাওয়া
সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এ আবহাওয়াতে সাধারণ মানুষ ছাতা নিয়ে বের হচ্ছে নিজেদের গন্তব্যে। কড়ইতলা, রাজশাহী সদর, রাজশাহী, ২১ মার্চ ২০২৫। ছবি: মিলন শেখ।

টানা দুই দিন অল্প অল্প করে বৃষ্টি হওয়ায় প্রচণ্ড তাপের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায়। সেই স্বস্তি আজও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেখানে আজ মঙ্গলবার রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় সকাল ৮টার পর বৃষ্টি হয়েছে।

আজ ভোরে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা এবং এর আশপাশের এলাকায় কোথাও কোথায় আকাশ আংশিক মেঘলা আবার কোথাও কোথাও অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকা এবং এর আশপাশের এলাকায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে, বৃষ্টি হলেও গতকাল সোমবারের তুলানায় আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল ঢাকা এবং আশপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছিল আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবারের জন্য দেওয়া বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এর বাইরে আগামী বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এরপরের পাঁচ দিনে দেশে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত