
কিশোরগঞ্জে দোকান নিয়ে বিরোধের জেরে শামীম (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শামীম কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত লিংকনকে (৩৫) ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। অভিযুক্ত লিংকন একই এলাকার সুলতানের ছেলে। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনে একটি দোকানের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল চাচা-ভাতিজার মধ্যে। আজ সকালে শামীম ওই দোকানের ভাড়াটিয়া মো. রাকিব চৌধুরীর কাছে মালিকানা দাবি করে ভাড়া চান। ভাড়াটিয়া রাকিব বিষয়টি লিংকনকে জানালে তিনি একটি ছুরি নিয়ে ছুটে যান এবং শামীমকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা এবং শামীমের পরিবারের সদস্যরা শামীমকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগনি জেরিন বলেন, ‘আমার মামারে দোকানের জন্য মাইরা ফেলছে। লিংকন ভাই বলত দোকান লইয়া যদি কথা কবি, তাইলে তোরে একটা ফারই দেম। আগেও অনেকবার মারছে। আজকে যে ছুরি লইয়া আইয়া ফার মারব আমরা জানতাম না। আজকে ঢুইকাই আগে ছুরি দে ফার মারছে।'
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত লিংকনকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে ঝড়ে উপড়ে যাওয়া তিন শতাধিক শাল, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পড়ে থেকে নষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে, লোকবলসংকটের কথা বলে এসব গাছ দীর্ঘদিন ফেলে রাখে বন বিভাগ। আর সুযোগ বুঝে দুর্বৃত্তরা বনের ভেতর থেকে এসব উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
ঘনবসতির শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যতই দিন গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী শনাক্তের হার। অতিরিক্ত রোগীর চাপে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে জ্বরে আক্রান্ত অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে।
৪ ঘণ্টা আগে
সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি...
৫ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না...
৫ ঘণ্টা আগে