Ajker Patrika

আজ ঢাকায় ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসসহ হতে পারে বজ্রবৃষ্টি

আজকের পত্রিকা ডেস্ক­
আজ ঢাকায় ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসসহ হতে পারে বজ্রবৃষ্টি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ সোমবার সকালে তাপমাত্রা বেড়েছে। গতকাল রোববার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আজ সেটি হয়েছে ২৪ দশমিক ২।

তবে আজকের পূর্বাভাসে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ বেলা ১টার মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। কখনো বাতাসে গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৪ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত