ঢাকায় বাড়ছে গরম। তবে আজ রোববার সকালের তাপমাত্রা গতকালের মতোই। আজকের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন দেখা যাবে না।
বুলেটিনে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এ ছাড়া বুলেটিনে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।
এদিকে গতকাল শনিবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:

সারা দেশে কয়েক দিন ধরে শুষ্ক আবহাওয়ার সঙ্গে বাড়ছে তাপমাত্রাও। তবে আজ শনিবার থেকে আগামী বেশ কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্য ৯ মার্চ দেশের আট বিভাগেই বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে
রাজধানী ঢাকায় তাপমাত্রা আজ শনিবার আগের দিনের তুলনায় প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস, আজ সেটি হয়েছে ২১ দশমিক ৯।
১ দিন আগে
বাংলাদেশে দারিদ্র্য ও দারিদ্র্যের ঝুঁকি মোকাবিলায় তথ্যভিত্তিক সমাধান এবং কার্যকর নীতিনির্ধারণে সহায়তা করতে আটটি গবেষক দলকে অনুদান দিয়েছে ‘ডিপ (DEEP) বাংলাদেশ চ্যালেঞ্জ ফান্ড’। নির্বাচিত এই গবেষণা প্রকল্পগুলো থেকে প্রাপ্ত ফলাফল দেশের জাতীয় নীতি, কৌশল এবং উন্নয়ন কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা
২ দিন আগে
ফাল্গুনের বিদায়ের সময় প্রায় এসে গেছে। আর কদিন পরই শুরু হবে চৈত্র মাস। কিন্তু এখনই চৈত্রের আগমনী বার্তা ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। সকালের পর থেকে প্রতিদিন দুপুরে দ্রুত বাড়ছে গরম। এর সঙ্গে কখনো কখনো বাতাস বইছে।
২ দিন আগে