মাঘের শেষে আবারও অস্তিত্বের জানান দিচ্ছে শীত। আজ দেশের সাত জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে সারা দেশে তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।
শনিবার সকালে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এই সময় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ দিকে আজ দুপুর একটা পর্যন্ত ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।
আজ সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যতে পারে।
১০ ঘণ্টা আগে
কানাডার বেশ কয়েকটি প্রদেশে চরম তাপমাত্রার সতর্কতা জারি রয়েছে। এর মধ্যে ওন্টারিওর অধিকাংশ এলাকা এবং কুইবেক, ম্যানিটোবা ও নর্থওয়েস্ট টেরিটোরিসের কিছু অংশ রয়েছে। এসব এলাকার লাখ লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
১২ ঘণ্টা আগে
আজ বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১৪ ঘণ্টা আগে
বৃষ্টি কমায় পানি নামছে বন্যাকবলিত এলাকা থেকে। বেশির ভাগ নদ-নদীর পানিও কমেছে। এদিকে ক্ষয়ক্ষতি ভেসে উঠছে বিভিন্ন এলাকায়। হিসাব-নিকাশ করতে শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর। চট্টগ্রামে ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বন্যায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায়...
২০ ঘণ্টা আগে