
রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার পর নগরীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা গেছে।
সন্ধ্যার দিকে প্রথমে ধূলিঝড় শুরু হয়। পরে ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকে এবং কিছু সময়ের মধ্যে শুরু হয় বৃষ্টি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
দ্বিতীয় দিন (১৪ মার্চ সন্ধ্যা থেকে) দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তৃতীয় দিন (১৫ মার্চ সন্ধ্যা থেকে) রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
চতুর্থ ও পঞ্চম দিন (১৬ ও ১৭ মার্চ সন্ধ্যা থেকে) দেশের সব বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, পরে সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এদিকে, ঢাকায় শুক্রবার সন্ধ্যা ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। এ সময় ঢাকায় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামীকাল শনিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে।

টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
৮ ঘণ্টা আগে
পূর্বাভাসে আরও বলা হয়, আজ বেলা ১টা পর্যন্ত ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
১১ ঘণ্টা আগে
স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলোতে পারস্য উপসাগরের ভঙ্গুর জীববৈচিত্র্যের ওপর যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব ফুটে উঠেছে। ৭ এপ্রিলের একটি ছবিতে দেখা গেছে, ইরানের কেশম দ্বীপের কাছে হরমুজ প্রণালিতে পাঁচ মাইলের বেশি এলাকাজুড়ে তেলের আস্তরণ ছড়িয়ে আছে।
১ দিন আগে
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, গবেষণায় সহায়তা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে ক্রেড বিশ্বের বিভিন্ন প্রান্তের বড় দুর্যোগগুলোর তথ্য সংরক্ষণ করে। এই তথ্যভাণ্ডার মূলত কোনো নির্দিষ্ট জনপদের ঝুঁকি এবং দুর্যোগ হ্রাসে নীতি নির্ধারণে সহায়তা করে।
১ দিন আগে