Ajker Patrika

রাজধানীতে সকালবেলা বইছে হালকা বাতাস, তাপমাত্রা কমবে কি

আজকের পত্রিকা ডেস্ক­
রাজধানীতে সকালবেলা বইছে হালকা বাতাস, তাপমাত্রা কমবে কি
ফাইল ছবি

এখন কার্তিক মাসের মাঝামাঝি সময়। দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও শীতও পড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারী জেলার সৈয়দপুরে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকাও আজ শনিবার সকালে বইছিল হালকা বাতাস। আকাশে ছিল হালকা সাদা মেঘ। দেখা মেলে নরম-কোমল রোদ।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এ ছাড়া রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববতী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি।

এদিকে গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।

এ ছাড়া আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত