
মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাদের নিয়ে আয়োজিত দুটি নতুন অনুষ্ঠান। একটি ‘বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে’, অন্যটি ‘স্টার নাইট’। স্টার নাইট প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৯টায়। বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রতি শনিবার রাত ৯টায়।
সারা বিশ্বে পডকাস্ট শো এখন জনপ্রিয় হয়ে উঠছে। সেই ধারাবাহিকতায় দর্শক-শ্রোতাদের আগ্রহের কথা বিবেচনায় রেখে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে নামের পডকাস্ট শো। অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে আগামীকাল রাত ৯টায়। অতিথি থাকছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রায় ১২০ মিনিটের এই আনকাট পডকাস্ট শোতে মেহজাবীন জানাবেন তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা এবং না বলা কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। সঞ্চালনা করবেন মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক (ইনচার্জ, ক্রিয়েটিভ) রুম্মান রশীদ খান। রুম্মান তাঁর দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। পাশাপাশি বেশ কিছু নাটক ও সিনেমার চিত্রনাট্য লিখেছেন। তাঁর লেখা নাটকের সংখ্যা ১০৯। চলচ্চিত্রের সংখ্যা ৩। রুম্মানের লেখা চলচ্চিত্রগুলো হলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ১ ও ২’ এবং ‘বিশ্বসুন্দরী’।

অন্যদিকে প্রতিষ্ঠার প্রথম বছর থেকে ধারাবাহিকভাবে সাত বছর মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচারিত হয়েছে স্টার নাইট। শোবিজ তারকাদের নিয়ে নির্মিত অনুষ্ঠানটি দর্শকপ্রিয়তা পাওয়ায় এবার নতুন আয়োজনে নিয়মিত প্রচার করা হবে স্টার নাইট। আজ প্রচারিত হবে এর প্রথম পর্ব। অতিথি থাকছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলবেন তিনি। বলবেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক ও চলচ্চিত্র নিয়ে। সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যরা কথা বলবেন বাঁধনকে নিয়ে। অনুষ্ঠানে দেখানো হবে অভিনেত্রীর প্রিয় গান, নাটক ও চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য। মৌসুমী মৌর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৩ ঘণ্টা আগে