
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...

আজ বড়দিন। খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করবে বিশেষ অনুষ্ঠান।রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘দ্বিপ্রহর’।

গত আগস্টে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিবান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। দেখতে দেখতে শত পর্বের মাইলফলকের সামনে দাঁড়িয়ে নাটকটি। আজ রাত ৮টায় প্রচার হবে তেল ছাড়া পরোটা ধারাবাহিকের ১০০তম পর্ব।

মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাদের নিয়ে আয়োজিত দুটি নতুন অনুষ্ঠান। একটি ‘বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে’, অন্যটি ‘স্টার নাইট’। স্টার নাইট প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৯টায়। বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রতি শনিবার রাত ৯টায়।